
রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত সম্প্রতি এক রায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। এর আগে জাতিসঙ্ঘের মহাসচিব নোবেলবিজয়ী কফি আনান তদন্ত করেছিলেন। রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য তার প্রচেষ্টা বাংলাদেশী ও রোহিঙ্গাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই কাজ করতে গিয়ে তিনি মিয়ানমারের জনগণ ও সরকারের বিরোধিতর মুখে পড়েন। তাকে যেন কমিশনে রাখা না হয় সেজন্য মিয়ানমারে আন্দোলন শুরু হয়। কিন্তু তিনি প্রধান হিসেবেই কমিশনের রিপোর্ট প্রস্তুত করেন। ৬২ পৃষ্ঠার প্রতিবেদনে তিনি রাখাইন স্টেটে রোহিঙ্গা নির্যাতন, তাদের বাস্তুচ্যুত করা, হত্যা, নির্যাতন ও এলাকাকে বিছিন্ন ও অনুন্নত রাখার দীর্ঘদিনের সরকারি কৌশলের প্রমাণ তুলে ধরেন। উল্লেখ্য, অং সান সু চির অনুরোধে আনান কমিশন ‘রোহিঙ্গা’ শব্দটির পরিবর্তে, ‘রাখাইন স্টেটের মুসলমান’, ‘সংখ্যালঘু’, ‘মুসলমান জনগোষ্ঠী’ এসব শব্দ ব্যবহার করেছে। আনান কমিশন রিপোর্টটি আগস্ট ২০১৭ প্রণীত হয়। এই প্রতিবেদন পেশ ও প্রকাশের এক ঘণ্টার মধ্যেই সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর আবার ঝাঁপিয়ে পড়ে, চরম নির্যাতন-নিপীড়ন শুরু হয়, লাখ লাখ রোহিঙ্গা রাখাইন স্টেট ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার ঘটনা তখন বিশ্ববাসী প্রত্য করেছে।
কফি আনানের কমিশন রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে মোট ৮৮টি সুপারিশ করেছিল। কমিশনের প্রধান সুপারিশগুলো হলো নাগরিকত্ব আইন সংস্কার : ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন পর্যালোচনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই ও প্রদানের স্বচ্ছ প্রক্রিয়া শুরু করা। অবাধ চলাচলের স্বাধীনতা : ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য না করে রাখাইনের সব বাসিন্দার জন্য অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করা। আশ্রয়শিবির (ওউচ ঈধসঢ়ং) বন্ধ করা : বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত আশ্রয়শিবির বন্ধ করে তাদের নিজ নিজ গ্রামে নিরাপদে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করা। মানবিক সহায়তা ও গণমাধ্যমের প্রবেশাধিকার : রাখাইন রাজ্যে জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক মানবিক সংস্থা এবং দেশী-বিদেশী গণমাধ্যমের অবাধ প্রবেশের অনুমতি দেয়া। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন : রাখাইনের দারিদ্র্য দূর করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগণের জন্য মানসম্মত শিা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ন্যায়বিচার ও জবাবদিহি : মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপে তদন্ত করা এবং অপরাধীদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা। বাংলাদেশের সাথে দ্বিপীয় সহযোগিতা : সীমান্ত নিরাপত্তা ও শরণার্থী সঙ্কট নিরসনে বাংলাদেশের সাথে যৌথ কমিশন গঠন ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। কফি আনান নাগরিকত্ব আইনের সমালোচনা করেছিলেন। ১৯৮২ সালে তৎকালীন সামরিক শাসক জেনারেল নে উইনের সরকার নতুন নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করে তাদের রাষ্ট্রহীন করে দেয়। এই আইনের মূল ভিত্তি ছিল ১৮২৩ সালে ব্রিটিশ উপনিবেশ শুরুর আগে থেকে যেসব জাতিগোষ্ঠী বার্মায় (বর্তমান মিয়ানমার) বসবাস করত, কেবল তাদেরই ‘তাইংইয়িনথা’ বা ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দেয়া। সরকার আনুষ্ঠানিকভাবে ১৩৫টি জাতিগোষ্ঠীর একটি তালিকা তৈরি করে, যেখানে রোহিঙ্গাদের নাম বাদ দেয়া হয় এবং তাদের ব্রিটিশ আমলে তৎকালীন বাংলা (বর্তমান বাংলাদেশ) থেকে আসা ‘অবৈধ অভিবাসী’ বা বাঙালি হিসেবে চিহ্নিত করা হয়।
কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদপে নেয়া হয়নি। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার গৃহযুদ্ধের কারণে কফি আনান কমিশনের সুপারিশগুলো পুরোপুরি অকার্যকর ও স্থবির হয়ে পড়ে।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ১৯ নভেম্বর ২০২৬ দেয়া রায়ে মিয়ানমারকে সব রোহিঙ্গাকে নাগরিকত্ব দেয়ার বিষয়ে সরাসরি আদেশ দেয়নি। গাম্বিয়ার প থেকে সব রোহিঙ্গাকে নাগরিকত্ব দেয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত বলেছে, গণহত্যা সনদের আওতায় সরাসরি নাগরিকত্বের আদেশ দেয়া আদালতের এখতিয়ারের বাইরে। তবে আদালত মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
প্রধান নির্দেশনাগুলো হলো : চলমান নিপীড়ন বন্ধ করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না তার নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের তদন্ত ও বিচার : গণহত্যার সাথে জড়িত সন্দেহভাজন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে নিরপে তদন্ত চালাতে হবে এবং দোষীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ আইন প্রণয়ন : ১৯৪৮ সালের জাতিসঙ্ঘের গণহত্যা সনদের বিধানগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় নতুন অভ্যন্তরীণ আইন প্রণয়ন করতে হবে। নিরাপদ প্রত্যাবাসন ও পরিবার পুনর্মিলন : দেশের অভ্যন্তরে বা বিদেশে (যেমন বাংলাদেশে) বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। সম্পত্তি ফেরত ও পুনর্বাসন : সহিংস অভিযানের সময় রোহিঙ্গাদের যেসব ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পত্তি ধ্বংস বা বেদখল করা হয়েছে, তা ফিরিয়ে দিতে হবে অথবা সমমূল্যের সম্পত্তি দিতে হবে। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিপূরণ প্রদান : সম্পত্তি ফেরত দেয়ার মাধ্যমে যেসব য়তি পূরণ করা সম্ভব নয়, সেগুলোর জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও তিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত আর্থিক তিপূরণ দিতে হবে। দুই বছরের মধ্যে প্রতিবেদন দাখিল : প্রত্যাবাসন, সম্পত্তি পুনরুদ্ধার এবং তিপূরণের পরিমাণ ও তা প্রদানের পদ্ধতি উল্লেখ করে আগামী দুই বছরের মধ্যে (২০২৮ সালের নভেম্বরের মধ্যে) মিয়ানমারকে আদালতে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, তাকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে দেশটির সরকার। সরকারি মুখপাত্র খাইং খাইং সোয়ে দাবি করেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এ সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। খাইং খাইং সোয়ে আরো বলেন, বিশ্বের বড় নেতারাও আগে বলেছেন, আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক মতার অপব্যবহার করা উচিত নয়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৫ সদস্যের বেঞ্চে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার মূল রায়ের বিপে ভোট দিয়েছেন ছয়জন বিচারক জুলিয়া সেবুতিন্দে (উগান্ডা), পিটার টমকা (স্লোভাকিয়া), রনি আবরাহাম (ফ্রান্স), শুয়ে হানকিন (চীন), গেয়র্গ নোল্টে (জার্মানি) এবং অ্যাড-হক বিচারক কাউস ক্রেস (জার্মানি)। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হাইং। এই বক্তব্য আইসিজের রায় প্রত্যাখ্যান করার মতোই।
আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই। রায় বাস্তবায়নের দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের। এই জাতিসঙ্ঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যেকোনো মামলায় পভুক্ত থাকলে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো মামলায় কোনো প যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, তবে অপর প জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। সে েেত্র নিরাপত্তা পরিষদ প্রয়োজন মনে করলে রায় কার্যকর করার সুপারিশ করতে বা প্রয়োজনীয় পদপে নিতে পারে।
আইসিজে ব্যক্তির ফৌজদারি বিচার করে না। তাই কোনো সেনাপ্রধানের গ্রেফতার বা কারাদণ্ড এই মামলার বিবেচ্য নয়। রোহিঙ্গারা কত দিনে ও কখন ফেরত যাবে তা যেন অধরাই থেকে গেল।
রোহিঙ্গা সঙ্কটের মূল সমাধান অর্থাৎ তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি কেবল একটি আদালতের রায়ের মাধ্যমে সুরাহা হওয়া সম্ভব নয়। বর্তমানে রাখাইন রাজ্যের বড় একটি অংশ মিয়ানমার জান্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সেখানে চলমান গৃহযুদ্ধ ও সশস্ত্র সঙ্ঘাতের কারণে নতুন করে আরো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তাছাড়া ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইনের সংস্কার করে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে না দিলে এবং রাখাইনে তাদের জানমালের নিরাপত্তার স্থায়ী পরিবেশ তৈরি না হলে, কেবল আইনি নির্দেশনা দিয়ে তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা যাবে না।
আদালতের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী সংস্থা না থাকায় আইসিজের রায় বাস্তবায়ন পুরোপুরি রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল। মিয়ানমার যদি এই নির্দেশনা অমান্য করে যেমনটি তারা ২০২০ সালের অন্তর্বর্তীকালীন আদেশের েেত্রও করেছিল, তবে বিষয়টি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যাবে। কিন্তু নিরাপত্তা পরিষদে মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার ভেটো মতার কারণে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অত্যন্ত জটিল।
আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়টি রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে বহুপাকি ফোরামে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার েেত্র বাংলাদেশের জন্য সহায়ক হবে। আইসিজের এই রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সৃষ্টি ও ভবিষ্যতে তিপূরণ আদায়ের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। কিন্তু রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোর সমন্বিত রাজনৈতিক উদ্যোগ, রাখাইনের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মিয়ানমারের রাষ্ট্রীয় কাঠামোতে রোহিঙ্গাদের নাগরিক অধিকারের স্বীকৃতিই মূল নিয়ামক হিসেবে কাজ করবে। রায়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নির্দেশ দেয়ায় আঞ্চলিক শক্তি ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর মাধ্যমে সঙ্কট নিরসনের পথ সুগম হয়েছে।হ
লেখক : অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও গ্রন্থকার
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









