কৃষি ও জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির সম্ভাবনা
ads

বাংলাদেশের জ্বালানি খাত ক্রমে আমদানিনির্ভরতা, মূল্যবৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার চাপে পড়ছে। বিদ্যুতের চাহিদা বাড়লেও দেশীয় জ্বালানির মজুদ কমছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক সঙ্ঘাতের প্রভাব পড়ছে শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন এবং কৃষি উৎপাদনে। বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যয়, যার চাপ শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ মানুষ ও উৎপাদকদের। এ পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো জরুরি। বিশেষ করে সৌরশক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নয়; এটি কৃষকের সেচ ও উৎপাদন ব্যয় কমানো, গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারের কার্যকর মাধ্যম হতে পারে।
দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সমতা ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসের অবদান ৪১ দশমিক ১৫ শতাংশ, কয়লার ২৮ দশমিক ৪৬ শতাংশ এবং জ্বালানি তেলের ২১ দশমিক ৬৬ শতাংশ। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৩ দশমিক ৬৮ শতাংশ। অথচ উৎপাদন ব্যয়ের তুলনায় সৌরবিদ্যুতের সুবিধা উল্লেখযোগ্য। প্রতি ইউনিট সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যয় প্রায় ছয় টাকা ৩৪ পয়সা, যেখানে ডিজেলে ৪৫ টাকা ১৬ পয়সা, ফার্নেস অয়েলে ২৭ টাকা এবং কয়লায় ১৩ টাকা। স্থাপিত সমতা থাকলেও জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতায় প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ১৪ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াট, বিপরীতে চাহিদা ১৬-১৮ হাজার মেগাওয়াট। ফলে চাহিদার সময় লোডশেডিং দেখা দেয়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকির সংস্থান রাখা হয়েছে, যার মধ্যে বিদ্যুৎ খাতে ৩৭ হাজার কোটি এবং জ্বালানি খাতে ১১ হাজার কোটি টাকা। বিপুল ভর্তুকির পরও সঙ্কটের স্থায়ী সমাধান না হওয়া প্রমাণ করে, আমদানিনির্ভর ব্যবস্থার পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী দেশীয় জ্বালানির বিকল্প গড়ে তোলা প্রয়োজন।
জ্বালানি নিরাপত্তায় একসময় বাংলাদেশের প্রধান অবলম্বন ছিল প্রাকৃতিক গ্যাস। কিন্তু নতুন গ্যাসত্রে অনুসন্ধান ও উত্তোলনে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে উৎপাদন কমেছে। গত ৯ বছরে গ্যাস উৎপাদন কমেছে প্রায় ৩৩ শতাংশ। ২০২৪ সাল পর্যন্ত উত্তোলনযোগ্য মজুদের ৭৩ দশমিক ৮২ শতাংশ ব্যবহার হয়ে গেছে। বর্তমান হারে উত্তোলন চললে অবশিষ্ট মজুদ দিয়ে আর মাত্র ১০-১১ বছর চলতে পারে। অন্যদিকে আমদানিনির্ভর এলএনজি ও কয়লার দাম আন্তর্জাতিক বাজার এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। বিশ্ব অবশ্য নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত এগোচ্ছে। ২০২৫ সালে বিশ্বে মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩৪ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে; এশিয়ায় হার ৩২ শতাংশ। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও চীনে এ খাতের ব্যবহার বাংলাদেশের চেয়ে অনেক বেশি। অথচ সূর্যালোকের প্রাপ্যতায় বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাব্য উৎপাদনমতা প্রায় ৪০ হাজার মেগাওয়াট বলে ধারণা করা হয়। বর্তমানে সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ৭৯৭ মেগাওয়াট। সোলার হোম সিস্টেম, ছাদভিত্তিক বিদ্যুৎ, মিনিগ্রিড ও সেচ পাম্পে ব্যবহার বাড়লেও সম্ভাবনার তুলনায় অগ্রগতি সীমিত।
সৌরশক্তির পাশাপাশি বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও বায়োগ্যাসও জ্বালানির উৎস বহুমুখীকরণে ভূমিকা রাখতে পারে। দেশে বর্তমানে বায়ুশক্তি থেকে প্রায় ৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কক্সবাজার ও কলাপাড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলে বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করা প্রয়োজন। গ্রামীণ এলাকায় গবাদিপশুর গোবর, গৃহস্থালি বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে বায়োগ্যাস উৎপাদনের সুযোগ আছে। বিশেষ করে পোলট্রি ও ডেইরি খামারের বর্জ্য কাজে লাগিয়ে সমন্বিত প্রকল্প গড়ে তুললে রান্নার জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জৈবসার পাওয়া সম্ভব হবে। এতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোরও সুযোগ তৈরি হবে। তবে এসব প্রকল্পের সফলতায় স্থানীয় সম্পদের প্রাপ্যতা, প্রযুক্তির উপযোগিতা এবং বাজার সংযোগ বিবেচনায় নিয়ে অঞ্চলভিত্তিক পরিকল্পনা প্রয়োজন।
নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে কার্যকর প্রয়োগত্রে হতে পারে কৃষি। সেচে ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা কৃষকের উৎপাদন ব্যয়ের বড় অংশ। জ্বালানির দাম বাড়লে কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে সেচ ব্যয় বাড়ে, কখনো সময়মতো পানি না পাওয়ায় ফসলের ফলনও তিগ্রস্ত হয়। সৌরচালিত সেচপাম্প এ ঝুঁকি কমাতে পারে। একবার ব্যবস্থা স্থাপন হলে ডিজেল কেনার নিয়মিত ব্যয় অনেকটা সাশ্রয় হয়; কমে উৎপাদন খরচ, বাড়ে কৃষকের নিট মুনাফা। পাশাপাশি জ্বালানির মূল্য ওঠানামা ও সরবরাহ সঙ্কটের প্রভাব থেকে কৃষক কিছুটা সুরা পান। বরেন্দ্র অঞ্চলে সৌরসেচের ব্যবহার প্রত্যন্ত এলাকায় নির্ভরযোগ্য সেচের সুযোগ তৈরি করেছে। কিছু েেত্র ফসলের নিবিড়তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই জমিতে বছরে একাধিক ফসল ফলানোর সুযোগ কৃষকের আয় বাড়াতে পারে। আগামী এক বছরে ১৭ হাজার সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তর এবং পাঁচ বছরের মধ্যে ডিজেলচালিত পাম্পগুলো ধাপে ধাপে সৌরচালিত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সুফল আরো বিস্তৃত হবে। পাম্পের মালিকানা ও পরিচালনায় কৃষক সমবায় বা যৌথ ব্যবস্থা চালু করা গেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও সাশ্রয়ী সেচ পাবেন। স্থানীয় সৌরসেচসেবা কেন্দ্র কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগও বাড়াবে।
কৃষি ও সৌরবিদ্যুতের সমন্বয়ে অ্যাগ্রিভোল্টাইক বা কৃষিবিদ্যুৎ প্রযুক্তি জমির বহুমুখী ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করছে। এ পদ্ধতিতে উঁচু কাঠামোর ওপর সৌরপ্যানেল বসিয়ে নিচে ধান, শাকসবজি ও ছায়াসহিষ্ণু ফসল চাষ করা যায়। ফলে একই জমি থেকে ফসল ও বিদ্যুৎ, দুই ধরনের উৎপাদন সম্ভব। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সেচপাম্প চালানো এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করা গেলে কৃষকের ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বিকল্প আয়ও হতে পারে। তবে ফসলের ধরন, প্যানেলের উচ্চতা, জমির আলো ও প্রকল্প ব্যয় বিবেচনায় নিয়ে এর অর্থনৈতিক কার্যকারিতা যাচাই জরুরি। ব্র্যাকের উদ্ভাবিত সৌরপ্যানেলযুক্ত ভ্রাম্যমাণ সেচযান মাঠে গিয়ে জলাশয় থেকে পানি তুলতে পারে; ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ রাতে স্থানীয় বাড়িঘরেও সরবরাহের সুযোগ আছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএডিসির সৌরবিদ্যুৎচালিত পাতকুয়া সেচের আরেকটি সম্ভাবনাময় উদাহরণ। এসব উদ্যোগ প্রমাণ করে, কৃষিতে সৌরশক্তির ব্যবহার শুধু জ্বালানি সাশ্রয় নয়, উৎপাদন ও আয়ের নতুন মডেলও তৈরি করতে পারে।
সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের ল্য নিয়েছে। ২০৪০ সালে এ হার ৩০ শতাংশ এবং ২০৫০ সালে ৪০ থেকে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা আছে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক কমিয়ে এক শতাংশে নামানো, এক হাজার ৫০০ কোটি টাকার অর্থায়ন তহবিল গঠন এবং অতিরিক্ত সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা মূল্য নির্ধারণের উদ্যোগ এই খাতের প্রসারে সহায়ক হতে পারে। তবে ল্যমাত্রা ও প্রণোদনার পাশাপাশি বাস্তবায়ন, বিনিয়োগ এবং রণাবেণ নিশ্চিত করা দরকার। প্রাথমিক বিনিয়োগের উচ্চ ব্যয় কৃষক ও সাধারণ পরিবারের জন্য বড় বাধা। তাই সৌরসেচ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস স্থাপনে প্রাথমিক পর্যায়ে ৩০-৫০ শতাংশ ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং সমবায়ভিত্তিক অর্থায়ন চালু করা প্রয়োজন। একই সাথে যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণ, দ কারিগর তৈরি, বিক্রয়োত্তর সেবা ও নিয়মিত রণাবেণ নিশ্চিত করতে হবে। সমীায় দেখা গেছে, যথাযথ রণাবেণের অভাবে দেশে স্থাপিত ৪৭ শতাংশ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে। তাই স্থাপনার পর সেবা ও মেরামতের নির্ভরযোগ্য ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগ থেকে প্যানেল সুরা এবং বীমা সুবিধাও প্রয়োজন।
বাংলাদেশের জ্বালানি সঙ্কট মোকাবেলায় শুধু বিদ্যুৎ উৎপাদন সমতা বাড়ানো যথেষ্ট নয়; প্রয়োজন জ্বালানির উৎস বহুমুখীকরণ, আমদানিনির্ভরতা হ্রাস এবং দেশীয় সম্পদের কার্যকর ব্যবহার। সৌরশক্তি এ েেত্র বাস্তবসম্মত সম্ভাবনা তৈরি করেছে। বিশেষত কৃষিতে এর সম্প্রসারণ সেচ ও উৎপাদন ব্যয় কমিয়ে কৃষকের প্রকৃত আয় বাড়াতে পারে। ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বাড়াতে পারে। সেই সাথে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে নতুন আয়ের পথ খুলতে পারে। একই সাথে স্থানীয় সেবা, প্রযুক্তি ও রণাবেণ খাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই নবায়নযোগ্য জ্বালানিকে বিচ্ছিন্ন বিদ্যুৎ প্রকল্প হিসেবে না দেখে কৃষি, অর্থনীতি ও পরিবেশের সমন্বিত জাতীয় কর্মসূচির অংশ করতে হবে। পরিকল্পিত বিনিয়োগ, গবেষণা, কৃষকের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করা গেলে সৌরশক্তি বাংলাদেশের টেকসই কৃষি ও জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে।হ
লেখক : কৃষিবিদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও চেয়ারম্যান, ডিআরপি ফাউন্ডেশন