
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি নিজেদের বলয় তৈরি ও প্রভাব খাটানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি।
আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!
রিজভী বলেন, বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ করেনি ভারত। কমরেড তোহারা সেই বাস্তবতা অনেক আগেই উপলব্ধি করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম ও রাজনৈতিক শিক্ষা আজও প্রাসঙ্গিক।
রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, আধিপত্যবাদীরা এখনো বিভিন্ন হাতিয়ার ব্যবহার করছে। শেখ হাসিনাকে ফেরা কথিত গল্প থেকে তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছে। এদিকে, ভারতের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, এমন কথা বললেও বাস্তবে তারা চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দিচ্ছে এবং নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটের পাঁয়তারা করে চলছে। এ দেশের মানুষের মধ্যে মত পার্থক্য থাকলেও সবসময় আধিপত্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এখনো দেশ প্রেমিকরা তাদের লড়াই চালু রেখেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









