শামা ওবায়েদ ইসলাম
শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত
ads

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিলের কারণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও আজ রোববার এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৭ ও ৮ নভেম্বর ঢাকা সফরের কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। সফরের কয়েকদিন আগে সেটি বাতিল করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের নির্ধারিত তারিখ ছিল। বাংলাদেশ সফরের পর তার থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল।

তিনি বলেন, ‘মালয়েশিয়াতেই তাদের একটি অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পর থাইল্যান্ড সফরও বাতিল হয়েছে বলে মালয়েশিয়ার পররাষ্ট্র দফতর থেকে একই কথা জানানো হয়েছে।’

উল্লেখ্য, দুই বছর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি।