
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আদালতটিকে ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি প্রতিষ্ঠান’ বলে অভিহিত করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণে এই আহ্বান জানান তিনি।
তিনি এসময় বলেন, ‘যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী বা অন্য কাউকে এমন একটি প্রতিষ্ঠানের দ্বারা তদন্ত বা বিচারের সম্মুখীন হতে দেবে না, যেটির ওপর যুক্তরাষ্ট্রের ওপর কোনো এখতিয়ার নেই।’
যে কারণে তিনি আইসিসির সকল সদস্য রাষ্ট্রকে ‘অবিলম্বে’ পদত্যাগ করার আহ্বান জানান।
জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘তারা বিশ্বের প্রকৃত নৃশংসতার দিকে মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি ও অভিবাসন প্রয়োগ সংক্রান্ত মার্কিন নীতির সমালোচনা করছে।’
ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, “বিশ্বজুড়ে ‘খ্রিস্টানদের ওপর নিপীড়ন’ চললেও এ বিষয়ে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।”
সূত্র : বিবিসি








