সংক্ষিপ্ত সংবাদ
ads

গুলিভর্তি পেনগানসহ যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দু’টি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাউন হোসেন সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে রথ্যাব। গত শুক্রবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাউন ওই এলাকার শাহ-আলম মিয়ার ছেলে। রথ্যাব জানায়, পেনগান কেনাবেচার সংবাদের ভিত্তিতে রথ্যাব-১১-এর আদমজী সিপিসি-২ এবং রথ্যাব-৩-এর একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় ইয়াসিন রহমান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। রথ্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র সাধারণ কলমের আদলে তৈরি ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র; এর ভেতরে ক্ষুদ্র ফায়ারিং মেকানিজম থাকে এবং এটি স্বল্প দূরত্বে গুলি ছুড়তে সম। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

বিএনপির ওয়ার্ড অফিসের ব্যানারে আগুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে বিএনপির দু’টি ওয়ার্ড কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপির নেতারা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পিপরুল ও টেপুর গ্রামের মাঝামাঝি ডেরা রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে। আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে এবং বিষয়টি তাৎণিকভাবে জেলা বিএনপি ও সদর থানার ওসিকে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা ও কী কারণে এ ঘটনা ঘটিয়েছেÑ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

আলোচিত খেলার মাঠ পরিদর্শন
টাঙ্গাইলের দেলদুয়ারে দেউলিয়া ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর চাঁদার টাকায় ক্রয়কৃত জমিতে নির্মিতব্য খেলার মাঠ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম। গতকাল শনিবার সকালে তার সফরসঙ্গী ছিলেন দেলদুয়ার ইউএনও জোহরা সুলতানা যুথী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, বাবুপুর গ্রামে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ না থাকায় ফসল কাটার পর পরিত্যক্ত জমিতে ফুটবল খেলা হতো। এলাকার কয়েকজন উদ্যোগী ব্যক্তি কয়েক দফা বৈঠকের পর গ্রামবাসীর চাঁদায় ৬০ শতাংশ জমি কেনেন। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে এবং পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের নির্দেশ দেন। দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা।

চাচাষি সম্মেলন ও কর্মশালা
পঞ্চগড়ে চাচাষি, চা বাগান মালিক, চা-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কারখানা মালিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা, চাচাষিদের সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে চাচাষিরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন; শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদণি করে অডিটোরিয়াম চত্বরে শেষ হয়। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ সম্মেলন ও চায়ের গুণগত মানোন্নয়নে কর্মশালা হয়। জেলা প্রশাসক শোকরানা বলেন, চা পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে; সার নিয়ে দুশ্চিন্তার কারণ নেই এবং নভেম্বরে অতিরিক্ত ছয় হাজার মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়েছে। চাচাষিরা জানান, সিন্ডিকেট না থাকায় বর্তমানে কেজিপ্রতি ৪০-৪২ টাকায় চা বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম সভাপতিত্ব করেন। পঞ্চগড় প্রতিনিধি।

সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানসহ স্থানীয় নেতারা ও সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। উদ্বোধন শেষে অতিথিরা বর্ণাঢ্য রথ্যালিতে অংশ নেন এবং মেলায় স্থাপিত সর্বজনীন পেনশন-সংক্রান্ত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় ৬০ বছরের নিচে বয়সীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে সাধারণ মানুষ ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। দিনাজপুর প্রতিনিধি।

হোসেনপুরে ফ্যামিলি কার্ড বিতরণ
আগামী ২ ডিসেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রথম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ উপলে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার সকাল থেকেই অফিসে উপস্থিত হয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, কার্ড প্রস্তুত, ফাইল সম্পন্নকরণ ও কম্পিউটারে ডেটা এন্ট্রিসহ বিভিন্ন কাজ করছেন তারা, যাতে ২ ডিসেম্বরের অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা বা ভোগান্তি ছাড়া কার্ড ও ভাতা বিতরণ করা যায়। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো সরাসরি সরকারিসহায়তা পাবে এবং স্বচ্ছতা বাড়বে। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

লাঙ্গলবাঁধে জুয়েলার্সে চুরি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে নৈশপ্রহরী থাকার পরও ‘স্মৃতি জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে চোরচক্র দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং ড্রিল মেশিন দিয়ে লোহার আলমারি কেটে প্রায় ৯ লাখ টাকার স্বর্ণালঙ্কার, রুপার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। দোকানটির মালিক স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র বিশ্বাস জানান, আলমারিতে রাখা স্বর্ণ ও রুপার গয়না এবং নগদ টাকাসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। দীর্ঘ দিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। বাজারে নৈশপ্রহরী থাকার পরও কিভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ। শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।

যুব দলের মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন আশুলিয়া থানা যুবদলের সভাপতি আবদুল হাই। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহর নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে পলাশবাড়ি, আমতলা বাজার, শিমুলিয়া, রাঙ্গামাটি ও গোহাইলবাড়ি হয়ে দুপুরে কলতাসুতিতে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন সেøাগানের মাধ্যমে যেকোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিজেদের অবস্থানের কথা জানান তারা। আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল হাইয়ের নেতৃত্বে শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।