
- প্রায় ৩০০ স্যাটেলাইটের তথ্য ও ৯ হাজার ভৌগোলিক
- তথ্যস্তর ব্যবহার করে দুর্যোগ ঝুঁকি বিশ্লেষণ
দুর্যোগ মোকাবেলা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং প্রশিণে বাংলাদেশের সাথে সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এ েেত্র নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সমতা ও প্রশিণসুবিধা বাংলাদেশের সাথে ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)। একই সাথে দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বারের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এনডিএমএ কার্যালয় পরিদর্শনকালে গত ২৪ অক্টোবর বাংলাদেশী সাংবাদিক প্রতিনিধিদলকে দেয়া এক বিশেষ ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাসান খট্টক এসব কথা বলেন। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। ফলে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রশিণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশই উপকৃত হতে পারে। বাংলাদেশের জন্য এনডিএমএর প্রশিণ, সফর, চুক্তি ও অন্যান্য সহযোগিতার সুযোগ উন্মুক্ত রাখার কথাও জানান তিনি।
স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ফর সাউথ এশিয়া (সাপসা) কর্মসূচির আওতায় ১৩ সদস্যের বাংলাদেশী সাংবাদিক প্রতিনিধিদল ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করছে। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি এনডিএমএ কার্যালয় এবং দেশটির জাতীয় জরুরি কার্যক্রম পরিচালনা কেন্দ্র পরিদর্শন করে। এ সময় সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো, আগাম সতর্কীকরণ প্রযুক্তি, ঝুঁকি মূল্যায়ন, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ব্রিফিংয়ে চেয়ারম্যান হাসান খট্টক দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার ঐতিহাসিক দিক তুলে ধরে বলেন, ২০২২ সালে পাকিস্তানে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশ অত্যন্ত আন্তরিকতার সাথে সহায়তার প্রস্তাব দিয়েছিল। পাকিস্তানও সেই প্রস্তাব গ্রহণে কোনো সংকোচ করেনি। দুর্যোগের মতো মানবিক সঙ্কটে একে অপরের পাশে দাঁড়ানোর এই মানসিকতাকে তিনি দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি তুরস্কে কপ৩১ সম্মেলনের সময় বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী মন্টুর সাথে তার বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। এ জন্য একটি সমঝোতা স্মারকের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে তাৎণিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে ফিরে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে দেখা হলে তার শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধও করেন পাকিস্তানের এনডিএমএ চেয়ারম্যান।
বাংলাদেশের জন্য সহযোগিতার সম্ভাব্য ত্রেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগাম সতর্কীকরণ ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, তাপপ্রবাহসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগের য়তি কমাতে বিপর্যয় আঘাত হানার আগেই ঝুঁকি শনাক্ত করা এবং আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকা জনগোষ্ঠীর কাছে যথাসময়ে সতর্কবার্তা পৌঁছে দেয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।
এনডিএমএর চেয়ারম্যান বলেন, আগাম সতর্কবার্তা তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না। সেই বার্তা যথাসময়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ েেত্র গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। টেলিভিশন, সংবাদপত্র, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং যেখানে এসব মাধ্যমের কার্যকর উপস্থিতি নেই, সেখানে বেতারের মাধ্যমে সতর্কবার্তা ছড়িয়ে দিতে হয়। দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আক্রান্ত জনগোষ্ঠীর মনোবল ও পরিস্থিতি মোকাবেলার সমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকদের এনডিএমএ পরিদর্শনও এ কারণে গুরুত্বপূর্ণ। সংস্থাটি কিভাবে কাজ করে, কী ধরনের সমতা রয়েছে এবং ভবিষ্যতে কিভাবে সেই সমতা আরো বাড়ানো হচ্ছে, তা বাংলাদেশের সাংবাদিকদের সামনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দুই দেশের মধ্যে প্রশিণ, সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার নতুন ত্রে তৈরি হতে পারে।
ব্রিফিংয়ে এনডিএমএর কর্মকর্তারা জানান, পাকিস্তান এখন দুর্যোগ সংঘটিত হওয়ার পর উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি দুর্যোগের আগেই তা শনাক্ত ও মোকাবেলার প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। এ জন্য দেশটিতে জাতীয় জরুরি কার্যক্রম পরিচালনা কেন্দ্র (এনইওসি) প্রতিষ্ঠা করা হয়েছে। এটি দুর্যোগ ব্যবস্থাপনার কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। এখানে আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প, বন্যা, ভূমিধস, খরা ও অন্যান্য সম্ভাব্য বিপদের তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দেয়া হয়।
এনডিএমএর প্রযুক্তিগত আগাম সতর্কীকরণ বিভাগের কর্মকর্তা জারা জানান, তাদের আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে তিনটি স্তরে সাজানো হয়েছে। প্রথম স্তরে দীর্ঘমেয়াদি পূর্বাভাস ও বৈশি^ক পরিস্থিতির বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় স্তরে তিন মাসের সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মূল্যায়ন করে ডিজাস্টার আর্লি ওয়ার্নিং বা দুর্যোগ আগাম সতর্কতা তৈরি করা হয়। তৃতীয় স্তরে কোনো বিপদ আসন্ন হলে নিশ্চিতকরণমূলক সতর্কবার্তা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে এসব সতর্কতা জনগণের কাছে পৌঁছে দেয়া হয়।
এ কাজে প্রায় ৩০০টি স্যাটেলাইটের তথ্য ব্যবহারের সুযোগ রয়েছে এনডিএমএর। জাপানের জাক্সা, যুক্তরাষ্ট্রের নাসা, ইউরোপ ও চীনের বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া, ভূমির পরিবর্তন, হিমবাহ, বরফের স্তর, বন্যা ও দুর্যোগের সম্ভাব্য য়তি নিরূপণ করা হয়। কোনো এলাকায় বন্যা হলে স্যাটেলাইট চিত্রের সাহায্যে প্লাবিত এলাকার পরিমাণ এবং তিগ্রস্ত অবকাঠামোর অবস্থাও শনাক্ত করা সম্ভব। এ ছাড়া সংস্থাটির বৈশি^ক ও জাতীয় পর্যায়ের তথ্যভাণ্ডারে প্রায় ৯ হাজার ভৌগোলিক তথ্যস্তর সংযুক্ত রয়েছে। এর মাধ্যমে কোনো এলাকায় দুর্যোগের আশঙ্কা তৈরি হলে শুধু সেই এলাকার ঝুঁকিই নয়, সেখানে থাকা সড়ক, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর সম্ভাব্য প্রভাবও বিশ্লেষণ করা যায়। পাকিস্তানের জন্য পৃথক জাতীয় তথ্যব্যবস্থায় প্রায় ৪৫ দিনের সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি পর্যবেণের ব্যবস্থা রয়েছে।
কর্মকর্তারা জানান, বৈশি^ক পর্যায়ের তথ্য বিশ্লেষণের পাশাপাশি পাকিস্তানের স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া তথ্য দিয়েও পূর্বাভাস যাচাই করা হয়। ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ১৯০০ সাল থেকে সংঘটিত ভূমিকম্পের তথ্য এবং বিশে^র বিভিন্ন সক্রিয় ভূকম্পন ফল্ট লাইন বিশ্লেষণ করে সম্ভাব্য য়তির দৃশ্যপট তৈরি করা হয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলের হিমবাহ, ভূমিধস, খরা ও ধোঁয়াশার ঝুঁকিও নিয়মিত পর্যবেণ করা হয়।
বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশের জন্য এসব প্রযুক্তিগত অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে স্যাটেলাইট তথ্যের ব্যবহার, বন্যার সম্ভাব্য বিস্তার নিরূপণ, তিগ্রস্ত অবকাঠামো শনাক্ত এবং আগাম সতর্কবার্তা তৈরির েেত্র দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনায় গবেষণা ও প্রযুক্তিগত সমতা বাড়াতেও কাজ করছে পাকিস্তান। এনডিএমএর থিংক ট্যাংক হিসেবে কাজ করা সংশ্লিষ্ট বিভাগটি দুর্যোগের পর্যালোচনা, গবেষণার ঘাটতি চিহ্নিতকরণ, প্রশিণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর দায়িত্ব পালন করছে।
কর্মকর্তারা জানান, পাকিস্তানের ১৮৭টি বিশ^বিদ্যালয়কে বিশে^র বিভিন্ন দেশের প্রায় ৬০০টি বিশ^বিদ্যালয়ের সাথে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার আওতায় যুক্ত করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আগাম শনাক্তকরণ, দুর্যোগের পূর্বাভাসে প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামোর স্থিতিস্থাপকতা বাড়ানোর মতো বিষয় নিয়ে এসব প্রতিষ্ঠানে গবেষণা হচ্ছে। এ েেত্র বাংলাদেশের বিশ^বিদ্যালয়গুলোর সাথেও তাদের যোগাযোগ রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব বিশ^বিদ্যালয় বাংলাদেশের ঢাকা বিশ^বিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে বন্যা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। দুই দেশের অভিন্ন দুর্যোগঝুঁকি বিবেচনায় এসব গবেষণার ফলাফল এবং কার্যকর পদ্ধতি পরস্পরের সাথে বিনিময়ের সুযোগ রয়েছে।
এনডিএমএর কর্মকর্তারা জানান, তাদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, ঝুঁকি হ্রাস ও প্রশমন বিষয়ে ২০ লাখের বেশি গবেষণা ও তথ্যসংবলিত একটি ভাণ্ডার রয়েছে। শিার্থী, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব তথ্য ব্যবহার করতে পারে। বাংলাদেশের গবেষক ও শিাপ্রতিষ্ঠানের সাথে এ ধরনের জ্ঞান বিনিময় ভবিষ্যতে সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ত্রে হতে পারে।
দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষকে প্রস্তুত করার ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। এ জন্য তাইয়ার নামে একটি স্বেচ্ছাসেবক প্রশিণ কর্মসূচি চালু রয়েছে। দেশটির ১৮৭টি বিশ^বিদ্যালয়ে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে। বর্তমানে প্রায় ২০ লাখ প্রশিতি স্বেচ্ছাসেবক রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। ভবিষ্যতে এ সংখ্যা আড়াই কোটিতে উন্নীত করার ল্য নির্ধারণ করেছে এনডিএমএ।
দুর্যোগের সময় এসব স্বেচ্ছাসেবক প্রাথমিক সাড়া প্রদান, আক্রান্ত মানুষকে সংগঠিত করা, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর এবং সরকারি সংস্থাগুলোকে সহায়তা করার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শিল্পকারখানায় অগ্নিকাণ্ড, রাসায়নিক গ্যাস নিঃসরণ ও অন্যান্য মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় নিয়মিত মহড়া পরিচালনা করা হয়। এসব মহড়ায় স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী সংস্থা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন।
এনডিএমএর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে দুর্যোগে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরা নিশ্চিত করা। এ জন্য সংস্থাটির জেন্ডার অ্যান্ড কমিউনিটি সেল কাজ করছে। দুর্যোগের সময় এসব জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা, পুষ্টিসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জেলার জনমিতিক তথ্য সংরণ করে কোন এলাকায় কী ধরনের জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে রয়েছে, তা চিহ্নিত করা হয়। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন এলাকায় জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য ত্রাণ ও পুনর্গঠনসামগ্রী মজুদ রাখার জন্য ম্যাটেরিয়াল হাব স্থাপন করা হয়েছে। দুর্যোগে তিগ্রস্ত এলাকার কাছাকাছি এসব সামগ্রী রাখার উদ্দেশ্য হলো দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা। অবকাঠামোকে দুর্যোগসহনশীল করতে ইনফ্রা রেজিলিয়েন্স অ্যাপ ৩৬০ নামে একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগও চালু করেছে সংস্থাটি।
সব মিলিয়ে পাকিস্তানের এনডিএমএর এই কার্যক্রমে দুর্যোগ মোকাবেলার একটি সমন্বিত কাঠামো তুলে ধরা হয়েছে, যেখানে পূর্বাভাস, ঝুঁকি মূল্যায়ন, গবেষণা, প্রশিণ, জনসচেতনতা, উদ্ধার এবং পুনর্বাসনকে একই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
ব্রিফিংয়ের শেষ পর্যায়ে এনডিএমএর চেয়ারম্যান হাসান খট্টক বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলকে বলেন, তাদের সংস্থা বাংলাদেশের সাথে নিজেদের সমতা ও অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপরে সাথে যোগাযোগ আরো জোরদার করে প্রশিণ, সফর, প্রযুক্তিগত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমঝোতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেয়া সম্ভব।
দণি এশিয়ার দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের উদ্যোগ কেবল দ্বিপীয় সম্পর্কের উন্নয়ন নয়, বরং আঞ্চলিক দুর্যোগ মোকাবেলার সমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আগাম সতর্কীকরণ, বন্যার পূর্বাভাস, স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ, গবেষণা এবং প্রশিণে সহযোগিতা কার্যকর হলে দুই দেশের মানুষের জীবন ও সম্পদের য়তি কমানোর নতুন সুযোগ তৈরি হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









