পদ্মা ব্যারাজ বদলে দিতে পারে দণি-পশ্চিম ও বরেন্দ্রের চিত্র
ads

রাজশাহী ব্যুরো

পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে দণি-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের খরা ও পানিসঙ্কট মোকাবেলা, কৃষি সেচের সম্প্রসারণ, ভূগর্ভের পানির স্তর রা এবং মৃতপ্রায় নদীগুলোর পুনরুজ্জীবনের পথ সুগম হবে।
শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারাজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদনের মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি পরিবেশ সংরণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণে ভূমিকা রাখতে পারে।
প্রবন্ধে বলা হয়, ফারাক্কার প্রভাবে পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীনির্ভর বিস্তীর্ণ অঞ্চলের কৃষি ও পরিবেশ তিগ্রস্ত হচ্ছে। এর ফলে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলোর  পানিপ্রবাহও সঙ্কুচিত হচ্ছে। দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুকরণপ্রক্রিয়ার ঝুঁকিতে রয়েছে বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়।
রাজবাড়ীর পাংশায় ব্যারাজ নির্মিত হলে পদ্মার পানির উচ্চতা ও নাব্যতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। বর্ষা মৌসুমের পানি সংরণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা এবং পানিসঙ্কট মোকাবেলা সহজ হবে। একই সাথে ভূগর্ভের পানির ওপর নির্ভরতা কমবে এবং পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
পদ্মা ব্যারাজের সাথে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প সমন্বয়ের ওপরও গুরুত্ব দেয়া হয়। প্রবন্ধে বলা হয়, ব্যারাজের পানি কাজে লাগিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে পানি উত্তোলন অবকাঠামো ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ কৃষিজমিতে সেচসুবিধা সম্প্রসারণ সম্ভব। এ জন্য মূল খাল, শাখা খাল ও উপখাল নিয়ে সমন্বিত সেচ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়।
সেমিনারে পদ্মা ব্যারাজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, প্রথম পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের পরিকল্পনা এবং সম্ভাব্যতা সমীায় সুপারিশ করা সব কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সাথে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। 
আলোচনায় অংশ নেনÑ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো: মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো: মোতাহার হোসেন, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো: জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।
এ ছাড়া বক্তব্য দেনÑ বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন ও অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।