উচ্চ সুদের ঋণপ্রবাহে স্থবিরতা বিনিয়োগে ব্যাংকখাতে নেতিবাচক প্রভাব
ads

 

দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকিং ব্যবস্থার অন্যতম প্রধান কাজ হলো জনগণের সঞ্চয় সংগ্রহ করে তা উৎপাদনশীল খাতে ঋণ হিসেবে বিনিয়োগ করা; কিন্তু ঋণের সুদের হার অতিরিক্ত বেড়ে গেলে ঋণ গ্রহণের প্রবণতা কমে যায় এবং অর্থনীতিতে ঋণপ্রবাহে স্থবিরতার সৃষ্টি হয়। বাংলাদেশের অর্থনীতিতেও উচ্চ সুদের হার, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ এবং ব্যাংকিং খাতের বিভিন্ন কাঠামোগত দুর্বলতার কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।
ব্যাংক খাতে উচ্চ সুদের হার ও ঋণপ্রবাহের বর্তমান অবস্থা : খেলাপি ঋণের উচ্চ হার ও প্রভিশন ঘাটতির কারণে ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সুদহার বেড়ে গেছে। গড় সুদহার ১০ শতাংশের উপরে চলে গেছে। সুদের হার বাড়ায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ গ্রহণের ব্যয় বেড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো উচ্চ সুদের কারণে প্রয়োজনীয় মূলধন সংগ্রহে সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্য দিকে ব্যাংকগুলোও ঝুঁকি বিবেচনায় অনেক েেত্র নতুন ঋণ বিতরণে সতর্ক অবস্থান নিচ্ছে। ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। এ দিকে উচ্চ সুদের পাশাপাশি ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি, তারল্যসঙ্কট এবং সুশাসনের অভাবও ঋণ বিতরণ ব্যবস্থাকে দুর্বল করছে। এর ফলে উৎপাদনশীল খাতে প্রয়োজনীয় অর্থায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে একধরনের স্থবিরতা তৈরি হচ্ছে।
বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব : উচ্চ সুদের হারের সবচেয়ে বড় প্রভাব পড়ছে দেশীয় ও বেসরকারি বিনিয়োগের ওপর। একজন উদ্যোক্তা যখন ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন, তখন তার উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। ফলে ব্যবসার মুনাফা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় অনেক উদ্যোক্তা নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, উৎপাদনমতা বৃদ্ধি কিংবা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত রাখেন।
বিশেষ করে তৈরী পোশাক, বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত উচ্চ ঋণব্যয়ের কারণে তিগ্রস্ত হতে পারে। নতুন বিনিয়োগ কমে গেলে শিল্পায়নের গতি মন্থর হয় এবং দীর্ঘমেয়াদে দেশের উৎপাদন সমতা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়লে নতুন বিনিয়োগ আকর্ষণ করাও কঠিন হয়ে পড়ে।
কর্মসংস্থান সৃষ্টিতে প্রভাব : বিনিয়োগ ও কর্মসংস্থান একে-অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানের সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়; কিন্তু উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও সীমিত হয়ে পড়ে।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যয় কমানোর জন্য অনেকসময় কর্মী নিয়োগ স্থগিত রাখে, কর্মঘণ্টা কমায় কিংবা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এর ফলে বেকারত্ব বৃদ্ধি এবং শ্রমবাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, নতুন শিতি চাকরিপ্রার্থী এবং স্বল্প দ শ্রমিকরা বেশি তিগ্রস্ত হতে পারেন। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত ঋণ না পেলে তাদের ব্যবসা সঙ্কুচিত করতে বাধ্য হন। ফলে এই খাতে কর্মরত বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও আয় অনিশ্চিত হয়ে পড়ে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর প্রভাব : বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত স্বল্প পুঁজিতে উদ্যোক্তা তৈরি, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উচ্চ সুদের কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ গ্রহণ কঠিন হয়ে উঠছে। অনেক উদ্যোক্তা  প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে না পেরে ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। কেউ কেউ ব্যবসা পরিচালনার জন্য অনানুষ্ঠানিক উৎস থেকে উচ্চ ব্যয়ে অর্থ সংগ্রহ করছেন। এতে তাদের আর্থিক ঝুঁকি আরো বাড়ছে। ফলে দেশের সামগ্রিক শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
অর্থনীতিতে সামগ্রিক নেতিবাচক প্রভাব : ব্যাংক খাতে ঋণপ্রবাহের স্থবিরতা শুধু বিনিয়োগ ও কর্মসংস্থানেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব অর্থনীতির অন্যান্য খাতেও ছড়িয়ে পড়ে। উৎপাদন কমে গেলে বাজারে পণ্যের সরবরাহ এবং ব্যবসায়িক কার্যক্রম তিগ্রস্ত হতে পারে। অন্য দিকে মানুষের আয় ও ক্রয়মতা কমে গেলে অভ্যন্তরীণ চাহিদা হ্রাস পায়। এতে ব্যবসাবাণিজ্যের গতি আরো মন্থর হয়ে পড়ে। এ ছাড়া বিনিয়োগ কমে গেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্যবিমোচন এবং জীবনযাত্রার মান উন্নয়নের ল্য অর্জন কঠিন হয়ে পড়ে।
সমস্যা সমাধানে করণীয় : ব্যাংক খাতের ঋণপ্রবাহ স্বাভাবিক রাখা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কয়েকটি কার্যকর পদপে গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সুদের হার নির্ধারণে অর্থনৈতিক বাস্তবতা ও উৎপাদনশীল খাতের সমতা বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ শর্তে ঋণ এবং বিশেষ পুনঃঅর্থায়ন সুবিধা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। চতুর্থত, উৎপাদনশীল খাতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে, যাতে অর্থায়ন প্রকৃত উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়। পঞ্চমত, নতুন উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্প ব্যয়ের অর্থায়ন সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে জবাবদিহি ও দ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে ব্যাংক খাতে স্বাভাবিক ঋণপ্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উচ্চ সুদের হার, ঋণপ্রাপ্তির জটিলতা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পথে বড় বাধা হিসেবে কাজ করছে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শিল্পায়ন, উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি তিগ্রস্ত হতে পারে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ হ্রাস এবং উৎপাদনশীল খাতে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, সুস্থ ব্যাংকিং ব্যবস্থা শুধু অর্থ লেনদেনের মাধ্যম নয়; এটি বিনিয়োগ, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।
এ দিকে ঋণের খরচ কমাতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দিলেন গভর্নর। তিনি গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এ জন্য ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেয়া। মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণে থাকায় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি শিথিল করতে পারেÑ এমন কথা জানিয়ে নীতি সুদহার (পলিসি রেট) আরো একবার কমানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান। অনুষ্ঠানে গভর্নর বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এ জন্য ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেয়া। ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমাতে নীতি সুদহার আরো কমানোর ইঙ্গিত দেন গভর্নর। তিনি বলেন, ‘আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতোমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরো কমানোর চিন্তা আমরা করতেই পারি।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।