যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। সংগৃহীত
ads

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা : যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে।

একই দিন দেশব্যাপী জেলা ও মহানগর যুবদলও নিজ-নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ-নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

ঘোষিত এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন।