ছবিতে থাকা ব্যক্তি আতিক উল্লাহ খোকন বলে জানা গেছে
ছবিতে থাকা ব্যক্তি আতিক উল্লাহ খোকন বলে জানা গেছে। সংগৃহীত
ads

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের নিকটবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকায় দেখা গেছে বলে জানা গেছে। 

সোনামুড়ায় অবস্থানরত এক স্থানীয় সাংবাদিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধিকে আতিক উল্লাহ খোকনের সেখানে অবস্থানের তথ্য জানিয়েছেন। তবে এ তথ্যের সত্যতা যাচাই বা নিরূপণ করা সম্ভব হয়নি।

রাজনৈতিক জীবনে আতিক উল্লাহ খোকন এক সময় কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ এবং কুমিল্লা শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও বিভাগীয় সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়। সে সময় তার বাসভবনে ভাঙচুরের ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।