লোড হচ্ছে...
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত লং রেঞ্জ পেট্রোলের (এলআরপি) সময়, এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
৩৪ মিনিট আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলায় কুশীনগর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। পরিদর্শনকালে তিনি লক্ষ্মীছড়ি সেনা জোনের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
২০ ঘণ্টা ৫১ মিনিট আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে

শোকবার্তায় নিহত সৈনিক মো: তিতাস শেখের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৪ দিন আগে

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সুপায়ন মারমা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের চাঁদা সংগ্রহকারী সদস্য বলে জানা যায়।
৬ দিন আগে


