
কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য। নিহত সৈনিক মো: তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় নিহত সৈনিক মো: তিতাস শেখের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
উল্লেখ্য, দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী এই সেনাসদস্যের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








