লোড হচ্ছে...
দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
৪ দিন আগে

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে দ্বীপজেলা ভোলায়। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
৭ দিন আগে

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক শর্ত সংযোজন করে ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ চূড়ান্ত করা হয়েছে।
১০ দিন আগে

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক। নিখোঁজের পর তার অটোরিকশাটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে, চালকের কোনো সন্ধান মেলেনি।
১৪ দিন আগে

বগুড়ার গাবতলী দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নিখোঁজ শাহরিনা আক্তার শিরিন শরীফার দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী, ও অভিভাবকরা।
১৭ দিন আগে

স্পিকার বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। লি কুয়ান ইউয়ের দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
১৯ দিন আগে

দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজ শেষে আজ দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে অতিরিক্ত আগুনের উত্তাপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেয়া হয়।
২০ দিন আগে

চীনের এই আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধান শুধু নতুন চিত্র সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়। সমুদ্রবিজ্ঞানীদের মতে, পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর জলজ পরিবেশ, সেখানকার বৈচিত্র্যময় জীবজগৎ এবং পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্র বোঝার ক্ষেত্রে এই মিশন এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।
২১ দিন আগে

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটিতে শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। হামলায় প্রধানত রাডার ও বিমান হ্যাঙ্গার ধ্বংস হওয়ায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে তাদের অনেক সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
২১ দিন আগে

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) টিম লিডার মো: খলিল জোমাদ্দার জানান, রোববার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ির সামনে এবং আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসী।
২৭ দিন আগে

ম্যানিলার কাছে মাঝ আকাশে ২ সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ করা হয়েছে একই ধরনের সব বিমানের।
২৯ দিন আগে

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
১৫ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায়।
৬ অক্টোবর, ২০২৬

ইমনের মা মোমেনা বেগম বলেন, ‘আজ নয় দিন হয়ে গেছে। আমি এখনো আমার ছেলের খোঁজ পাইনি। আমার ছেলে মৃত হোক বা জীবিত হোক, আমার ছেলেকে ফিরিয়ে দিন।’
৬ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো: তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম ও গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অন্য দুই সদস্য হিসেবে কাজ করবেন। কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ বা প্রতিপালন করা হচ্ছিল কি না এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।
৩ অক্টোবর, ২০২৬

দুদক জানায়, অনুসন্ধানে মো: রফিকুল ইসলামের নামে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার টাকার স্থাবর ও ২৯ লাখ ১৭ হাজার ৬৬০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪২ লাখ ৩৭ হাজার ৬৬০ টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদ অর্জনের পরিমাণ ৭০ লাখ ৩২ হাজার ৪৯৬ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬৬ লাখ ১১ হাজার ৫৬৫ টাকা। ফলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১৪ লাখ ৯৯ হাজার ২১১ টাকা।
১ অক্টোবর, ২০২৬


