
রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে গতকাল শুক্রবার সংঘটিত লিফট দুর্ঘটনার বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
শনিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো: তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম ও গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অন্য দুই সদস্য হিসেবে কাজ করবেন। কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ বা প্রতিপালন করা হচ্ছিল কি না এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।
এছাড়া কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








