রায়হান, শিশু নিখোঁজ, বাবার কোলে ঘুমিয়ে থাকা শিশু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম, নিখোঁজ শিশুর সন্ধান
শিশু রায়হান। সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাবার কোলে ঘুমিয়ে থাকা রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু রায়হান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খান তার শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেয়া, মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর রুমা বেগম ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে স্বামী রাসেল খানকে ডেকে জাগিয়ে তোলেন। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। এরপর পুকুরে সেচ দেয়া হয় এবং এলাকাজুড়ে মাইকিং করা হয়। তবে শিশুটির কোনো খোঁজ মেলেনি। শিশু রায়হান নিখোঁজের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে।’