লোড হচ্ছে...
তথ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের মহা-পরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।’
১ দিন আগে

তদন্তে অপরাধের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই নীতি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং অন্য যেকোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। পদত্যাগ বা পদচ্যুতি প্রশাসনিক ও রাজনৈতিক জবাবদিহির অংশ হতে পারে, কিন্তু তা অপরাধের দায় থেকে অব্যাহতি দেয়ার ব্যবস্থা নয়।
৬ দিন আগে

‘১১ দলের ৭ দফা দাবি কোনো নির্দিষ্ট দল বা জোটের নয়, বরং দেশের কোটি মানুষের প্রাণের দাবি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
১২ দিন আগে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য তৈরি হলেও নির্বাচনকালীন সরকার কিভাবে গঠিত হবে এবং প্রধান উপদেষ্টা কে ও কিভাবে নির্বাচিত হবেন-...
২১ দিন আগে

সংবিধান সংশোধনের উদ্যোগে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে সেই ভারসাম্য কিভাবে নিশ্চিত হবে- এ প্রশ্নই এখন সামনে এসেছে। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নয়, নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর জোর দিয়েছেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে যেসব বিষয়ে ম্যান্ডেট পাওয়া গেছে, সেগুলোও বিবেচনায় নেয়া হবে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালকে ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


