ইসরাইল
দ্রুত ‘জাতীয় জরুরি সরকার’ গঠন করতে চান ইসরাইলের বিরোধীদলীয় নেতা। সংগৃহীত

ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট মঙ্গলবার জানিয়েছেন, ‘পরিবর্তন ব্লক’ একটি “জাতীয় জরুরি সরকার” গঠন, নতুন পার্লমেন্টের স্পিকার নির্বাচন এবং আইন পাস করার কাজ 'দ্রুত এগিয়ে নেবে'।

Advertisement

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর তথ্য অনুযায়ী, ‘ইয়াশার’ পার্টির নেতা আইজেনকোট বিরোধীদলীয় নেতাদের এক বৈঠকের পর এই মন্তব্য করেন।

তিনি বলেন, ব্লকের আইনি অগ্রাধিকারগুলোর মধ্যে থাকবে 'গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং গণতন্ত্রকে বিপন্ন করে এমন আইনগুলো বাতিল করা।'

আইজেনকোট আরো যোগ করেন, 'দলগুলোর যৌথ সমঝোতা দলগুলো খুব দ্রুতই সাধারণ নীতি এবং নেসেটে এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে কাজ শুরু করবে।'

গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের পর মঙ্গলবার বিরোধীদলীয় নেতাদের এটিই ছিল প্রথম যৌথ বৈঠক।

‘দ্য জেরুসালেম পোস্ট’-এর তথ্য অনুযায়ী, এই বৈঠকে উপস্থিত ছিলেন আইজেনকোট, ‘টুগেদার’ পার্টির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ‘ইসরাইল বেইতেনু’র নেতা আবিগদোর লিবারম্যান, ‘দ্য ডেমোক্র্যাটস’-এর ইয়ায়ির গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ায়ির ল্যাপিদ।

নির্বাচনের পর ১২০ সদস্যের নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, যেখানে বিরোধী দলগুলো ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন অর্জন করেছে।

বিরোধী দলগুলো এককভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে এখনো পিছিয়ে রয়েছে, যার ফলে সরকার গঠনের প্রচেষ্টায় আরব আইনপ্রণেতাদের সমর্থন অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে।

সূত্র : মিডল ইস্ট মনিটর