লোড হচ্ছে...
জেলা প্রশাসক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে।
১ ঘণ্টা ১৪ মিনিট আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
১ ঘণ্টা ৪ মিনিট আগে

কয়েক দিনের আন্দোলন ও সংঘর্ষ-ভাঙচুরের পর গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিছু কারখানায় শুরু হয়েছে উৎপাদন।
৩ ঘণ্টা ৬ মিনিট আগে

হাসান উদ্দিন সরকার বলেন, ‘পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। মার খেয়েও পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ করছে না। তবে পুলিশকে উসকানি দিয়ে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’
১ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোতায়েন করা বিজিবির মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় রয়েছে ৫ প্লাটুন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন রয়েছে ১৩ প্লাটুন। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় রয়েছে ৬ প্লাটুন বিজিবি।
১ দিন আগে

বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে

গত দুই দিনের সহিংসতার রেশ না কাটতেই মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন করে ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন ১০ থেকে বাড়িয়ে ১১ প্লাটুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
২ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
২ দিন আগে


