লোড হচ্ছে...
সিআইসির তদন্ত দল প্রতিষ্ঠান দু’টির কারখানা ও গুদাম সরেজমিনে পরিদর্শন করে কাঁচামালের মজুদ যাচাই করে। পাশাপাশি আমদানি ও রফতানির তথ্য সংশ্লিষ্ট নথিপত্রের সাথে মিলিয়ে অনিয়ম শনাক্ত করা হয়।
৫ ঘণ্টা ৫৯ মিনিট আগে

এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা হারানোর কারণে বাংলাদেশের বার্ষিক রফতানি আয় প্রায় ৬৩৮ কোটি মার্কিন ডলার বা ২৬ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। এ আশঙ্কা বাস্তবায়িত হলে দেশের রফতানিনির্ভর শিল্প, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
১০ দিন আগে

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা ছিল। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তালিকায় স্থান পাননি। অন্যদিকে, অযোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হয়েছেন। এ সমস্যা দূর করতে সরকার ডিজিটাল পাবলিক অবকাঠামো ব্যবহার করে উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায়।’
১৭ দিন আগে

অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে শুধু ব্যয় কমানো নয়, বরং রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানো এবং সরকারি অর্থের ব্যবহার আরও কার্যকর করার দিকে নজর দিতে হবে বিশ্বব্যাংক তাদের পর্যবেক্ষণে প্রকাশ করেছে।
২৭ দিন আগে

জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিল করেনি।
১ অক্টোবর, ২০২৬

ব্যাংকিং ব্যবস্থায় অর্থের ঘাটতি নেই। বরং তারল্য পরিস্থিতি আগের তুলনায় স্বস্তিদায়ক। নীতিসুদও কমানো হয়েছে। সরকারি সিকিউরিটিজের সুদহার কমেছে। আমানত বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩৭ বিলিয়ন ডলারের ওপরে। কিন্তু এই অর্থের বড় অংশ অর্থনীতির উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না। বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি আটকে আছে ৫ শতাংশের নিচে। বিপরীতে সরকারের ব্যাংকঋণ দ্রুত বাড়ছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগ আলাদা প্রশাসনিক কাঠামোর পরিবর্তে সমন্বিতভাবে করদাতা ব্যবস্থাপনায় কাজ করবে। এর মাধ্যমে করদাতার তথ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কর পরিশোধ ও বকেয়া রাজস্বের তথ্যসহ সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোকে আরো বেশি সমন্বিত করা হবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে গত দুই অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছিল। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৮ কোটি টাকা। একই সময়ে পণ্য আমদানির পরিমাণও ব্যাপকভাবে কমে যায়। এর প্রভাব পড়ে বন্দরকেন্দ্রিক শ্রমিক, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকসহ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে অনলাইনের পোশাক বিক্রেতা জে-ক্রিয়েশনের কার্যালয়ে অভিযান চালিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করেছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬


