লোড হচ্ছে...
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
১ দিন আগে

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কোনো কোনো বাস বিকল্প পথ ব্যবহার করেছে।
২ দিন আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের উলাইলে আল মুসলিম গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক।
৩ দিন আগে

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে যানবাহনের ধীরগতিতে প্রায় আট কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়।
৩ দিন আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ২২টি পোশাক কারখানা। আরো ৩০ কারখানায় ছুটি ঘোষণা, সহিংসতার মামলায় গ্রেফতার ৬৫।
৫ দিন আগে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৬ দিন আগে


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’
৯ দিন আগে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
৯ দিন আগে

মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা। এ সময় স্থানীয়...
১১ দিন আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো: ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।
১১ দিন আগে

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
১৩ দিন আগে

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
১৪ দিন আগে

ঘটনার পর পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
১৪ দিন আগে

সকাল সাড়ে ৯টার দিকে উত্তেজিত শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানেও আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
১৭ দিন আগে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
১৭ দিন আগে

ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১৭ দিন আগে

সকাল থেকে শান্ত থাকলেও বিকেলে সাভারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ ঘণ্টা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
১৭ দিন আগে

সীতাকুণ্ডে লরি ও বাসের সংঘর্ষে আইআইইউসি ছাত্রী নিহত। ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক ও রেলপথ অবরোধে ৩০ কিমি তীব্র যানজট, ট্রেন সূচিতেও বিপর্যয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরাতে তৎপর।
১৮ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১৮ দিন আগে


