লোড হচ্ছে...
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
১ দিন আগে

নাটোরের বাগাতিপাড়ায় খেলার সময় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ শিশু শারিন (৬) চার দিন চিকিৎসার পর মারা গেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৪ দিন আগে

মৃত্যুর প্রায় তিন মাস পর তার লাশ দেশে ফিরেছে। গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের মুসাসা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে সাব্বির মারা যান।
১৭ দিন আগে

ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
১৮ দিন আগে

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর পর আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৮ দিন আগে

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার ও সাবেক এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২০ দিন আগে

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আদালতে হাজির করে পুলিশ।
২১ দিন আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ চার দিন পর নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে তার ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
১১ অক্টোবর, ২০২৬

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক।
৭ অক্টোবর, ২০২৬


