গ্রেফতার
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা হানিফ ভূঁইয়া গ্রেফতার। নয়া দিগন্ত

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

আটককৃত নেতার পরিচয়

গ্রেফতারকৃত হানিফ ভূঁইয়া (৪৫) স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার মো: হোসেন ভূঁইয়ার ছেলে।

যেভাবে ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়া বাজারে ১টি মাইক্রোবাস এবং কয়েকটি মোটরসাইকেল যোগে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থলে ১টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মাইক্রোবাসে চড়ে বনপাড়ার দিকে পালিয়ে যায়। আকস্মিক এই হামলায় পুরো দত্তপাড়া বাজার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশি অভিযান ও আলামত উদ্ধার

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে। মাইক্রোবাসটি শনাক্ত করতে ও এর সাথে জড়িতদের আটকে পুলিশ কাজ করেছে।

মামলা ও আইনি পদক্ষেপ

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেল ও গুলিবর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।