লোড হচ্ছে...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
১ দিন আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জেলা প্রশাসকের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন দিনাজপুর জেলা জামায়াত আমির বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড. এনামুল হক।
২ দিন আগে

২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ২৩ অক্টোবর ১৩ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচিত হওয়ায় ৪ নভেম্বর সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।
৯ দিন আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা সংক্রান্ত বক্তব্যকে আজগুবি, ভিত্তিহীন ও ডাহা মিথ্যা বলে তীব্র নিন্দা ও চ্যালেঞ্জ জানিয়েছেন।
১৩ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য ও বিএম সেক্রেটারি, ইসলামী ব্যাংক কর্মকর্তা লুৎফুল্লাহ মাজেদ (৪৫) শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৫ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
১৬ দিন আগে

২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহীর গোদাগাড়ীতে এক প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
১৭ দিন আগে

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি দিবসে সাভারে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন সহিংসতার সুষ্ঠু বিচার, দোষীদের শাস্তি এবং নাগরিকদের অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।
১৭ দিন আগে

‘জুলাই সনদের বাস্তবায়নসহ সাত দফা দাবি শুধু জামায়াত বা ১১ দলীয় জোটের নয়, এটি দেশের সাধারণ মানুষের দাবি। এসব দাবি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
১৯ দিন আগে

‘মেধাবী ও সৎ মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যত বেশি প্রবেশ করবে, সমাজ তত বেশি সুন্দর, পরিচ্ছন্ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর মেধা ও চরিত্র উপেক্ষিত হলে সেই সমাজ বিপর্যয়ের মুখে পড়বে। বর্তমানে বাংলাদেশ এমনই এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এ জন্য মাদরাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
১৯ দিন আগে

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রাষ্ট্রপক্ষের মামলার বাদি মানিক পশারী পলাতক থাকা অবস্থায় শনিবার দুপুরে গোপালগঞ্জে তার মেয়ের বাড়িতে মারা যান। তার লাশ বেলা ২টার দিকে পিরোজপুরে নিয়ে আসা হয়।
২০ দিন আগে

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ‘বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। ফাসিবাদের কবর হয়েছে বাংলার মাটিতে। বর্তমান সরকার এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখনই সরকারের পতনের দাবি উঠতে শুরু করেছে।’
২১ দিন আগে

‘তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
২৩ দিন আগে

ছোটখাটো মতভিন্নতা দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন ও রাসুলুল্লাহ সা:-এর সুন্নাহর আলোকে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, এমপি।
২৯ দিন আগে

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
১৫ অক্টোবর, ২০২৬

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
১২ অক্টোবর, ২০২৬

‘বরিশাল অঞ্চলের প্রতিটি জেলা ও মহানগরীতে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে। কর্মীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশাল অঞ্চলকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
৭ অক্টোবর, ২০২৬


