
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ। পাশাপাশি তিনি ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।
রুকনদের ভোটে নির্বাচন ও ফলাফল ঘোষণা
গত ১২ নভেম্বর ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রুকন সম্মেলন শেষে উপজেলা আমীর নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উপজেলা জামায়াতের রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে ১৭ নভেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
নেতাকর্মীদের উচ্ছ্বাস ও শুভেচ্ছা
দলীয় নেতাকর্মীরা জানান, মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ এলাকায় একজন স্বনামখ্যাত আলেমে দ্বীন হিসেবে সুপরিচিত। তার এই বিজয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ফলাফল ঘোষণার পর অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নবনির্বাচিত আমিরের প্রতিক্রিয়া
নতুন এই দায়িত্ব পাওয়ার পর মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ বলেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য একটি আমানত। সবাইকে সাথে নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে এই দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক দান করেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








