
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
গোয়ালন্দ উপজেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—
জেলা নেতৃবৃন্দ: রাজবাড়ী জেলা বায়তুলমাল সম্পাদক মো: ফেরদৌস রহমান, জেলা সমাজকল্যাণ সভাপতি ও কালুখালী উপজেলা আমির মাওলানা মো: আ: রব এবং জেলা সমাজকল্যাণ সাধারণ সম্পাদক শরীফ মিয়া।
উপজেলা ও পৌর নেতৃবৃন্দ
গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমির গোলাম আজম মীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌরসভা জামায়াতের সভাপতি আব্বাস আলী মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাছ।
ইউনিয়ন নেতৃবৃন্দ
উজানচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শামসুল হক ও সাধারণ সম্পাদক মুন্সি জাকারিয়া, ছোটভাকলা ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেন এবং দৌলতদিয়া ইউনিয়ন আমির আনোয়ার হোসেন প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








