লোড হচ্ছে...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় উপজেলার সিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২৪ মিনিট আগে

নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ব্যতীত লকআপের পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। যেকোনো ব্যতিক্রমী ব্যবস্থার জন্য জেলারের লিখিত অনুমোদন, একটি নির্দিষ্ট সময়সীমা ও সংশ্লিষ্ট রেজিস্টারে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ থাকতে হবে। এ নির্দেশিকায় প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি-দক্ষ কারারক্ষীদের নিযুক্ত করতে হবে।
৩ দিন আগে

হাজতীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১০ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
১৫ দিন আগে

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়। বুধবার আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
২০ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াসিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৬ দিন আগে

শনিবার (১০ অক্টোবর) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
১০ অক্টোবর, ২০২৬


