
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মোহাম্মদ আরিয়ান আহমেদ ইমরান (২২) নামে এক হাজতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আরিয়ান আহমেদ ইমরান বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতুলি গ্রামের আব্দুস সালামের ছেলে।
কারারক্ষী মো: আমিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে আরিয়ান আহমেদ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আরিয়ান আহমেদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৪৮৩/২৬। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাবন্দি ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








