লোড হচ্ছে...
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৪ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
৫ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসের ব্যয় বাড়লেও শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার।
১৬ দিন আগে

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৮ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
১৯ দিন আগে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
১৯ দিন আগে

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২০ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে। তবে প্রাথমিকভাবে জানাতে পারছি না।’
২১ দিন আগে

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।’
২৩ দিন আগে

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬


