লোড হচ্ছে...

মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাজমুল। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
২৬ দিন আগে

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। তবে ফল প্রস্তুতের কাজে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
২৬ দিন আগে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কৃষ্ণসাগরে ছড়িয়ে পড়ার পর সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে। এতে তুরস্কের জাহাজগুলোও ক্রমেই হামলার ঝুঁকিতে পড়ছে।
২৬ দিন আগে

ধ্বংস করা সামগ্রীর মধ্যে ছিল বিছানার চাদর, মশারি, কম্বল, বালিশ, মেট্রেস, পর্দা এবং ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন ক্যারিয়ার।
২৬ দিন আগে

২০২৬-২৭ অর্থবছরে কৃষির চাহিদা মেটাতে আরব আমিরাত ও প্রডিনটর্গ থেকে জিটুজি পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
২৬ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের তো দিনক্ষণ এখনো ঠিক হয়নি। নির্বাচনের সময় হলে বলা যাবে যে প্রতিক্রিয়াটা কী হচ্ছে?
২৬ দিন আগে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইসারি সার্ভিসের (ক্যাডস) নতুন পরিচালক অধ্যাপক ড. শরীফ মাহমুদ
২৬ দিন আগে

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২৬ দিন আগে

কাতার এনার্জি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
২৬ দিন আগে

ডিএসসিসির প্রশাসক মো: আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
২৬ দিন আগে

আসামিরা যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন। তারা ৩০ কোটি টাকার বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই সম্পন্ন করেন।
২৬ দিন আগে

আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
২৬ দিন আগে

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কুশল বিনিময় করেছেন।
২৬ দিন আগে

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, জিডিটি প্রথমে অন্য একজন কর্মকর্তার কাছে ছিল। পরে তিনি বিষয়টি দেখছেন। ইতোমধ্যে নিখোঁজ কিশোরীর বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
২৬ দিন আগে

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
২৬ দিন আগে

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো: আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।
২৬ দিন আগে

লাটভিয়ার সম্ভাব্য অংশগ্রহণ তাই ইউরোপের নিরাপত্তা কাঠামো, ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা এবং রাশিয়া-ইউরোপ সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
২৬ দিন আগে

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে এসএমপি।
২৬ দিন আগে

সিলেটে গত ২৪ ঘণ্টায় আটজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।
২৬ দিন আগে


