
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইসারি সার্ভিসের (ক্যাডস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধিবিধান মেনে চলার শর্তে ক্যারিয়ার অ্যাডভাইসরি সার্ভিসের (ক্যাডস) পরিচালক পদে দুই বছরের জন্য নিযুক্ত করা হলো।
তবে, ভিসি প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
এছাড়াও দায়িত্বরত অবস্থায় তিনি বিধি মোতাবেক প্রদেয় সকল ভাতা ও অন্য সুবিধা পাবেন।








