গাজার ধ্বংসস্তূপ
গাজার ধ্বংসস্তূপ সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে গাজা শহরের পূর্বাঞ্চলে অবস্থিত আল-নাফাক সড়কের কাছে ইসরাইলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি নিহত এবং আরো তিনজন আহত হন।

এর আগে, গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-তুফাহ এলাকায় অবস্থিত মাসকট স্কুলের কাছে একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে দু’জন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

সূত্র : মিডল ইস্ট আই