লোড হচ্ছে...
`গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।'
২২ দিন আগে

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৯০৬ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
২২ দিন আগে

গবেষণায় দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে প্রথমবার রান্না করা প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে।
২২ দিন আগে

আমূল পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসেবে চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা জাতীয় বাজেটের মোট বরাদ্দের ৭ দশমিক ৪ শতাংশ।
২৩ দিন আগে

আন্তর্জাতিক অঙ্গনে তার গবেষণা ও জনস্বাস্থ্য সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবি থেকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো পদকে ভূষিত হন।
২৩ দিন আগে

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল ঢামেক হাসপাতাল পরিদর্শন করে রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের অভিযোগ শোনেন। তারা স্বাস্থ্যখাতের অনিয়ম খতিয়ে দেখার এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির তাগিদ দেন।
২৩ দিন আগে

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩৮ হাজার ৮০ জন।
২৪ দিন আগে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২০৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।
২৫ দিন আগে

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
২৫ দিন আগে

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘জ্ঞান অর্জনের পরিধি বাড়াতে হবে। শুধু পাঠ্যবই পড়লেই জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় না। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে। পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে হবে।’
২৫ দিন আগে

মাদারীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) কর্মস্থলে পাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। পরে তার জন্য হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করেন মন্ত্রী।
২৫ দিন আগে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং বরিশাল বিভাগে ২১৯ জন রয়েছেন।
২৫ দিন আগে

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সরকার নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না। যা হয়েছে সব ফ্যাসিস্টের আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
২৬ দিন আগে

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন সাখাওয়াত হোসেন। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সঙ্কটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।
২৬ দিন আগে

লালমনিরহাটে নিউ অতিথি ক্লিনিকে সিজারের পর ভুল চিকিৎসায় প্রসূতি আদরী বেগমের মৃত্যুর অভিযোগ। ঘটনার পর ক্লিনিক মালিক ও চিকিৎসকরা তালা ঝুলিয়ে পলাতক। সিভিল সার্জনের তদন্তের আশ্বাস।
২৬ দিন আগে

রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গুদামে পর্যাপ্ত মজুদ রাখার পাশাপাশি স্বচ্ছতা ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের কাছে যথাসময়ে সুষম সার পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
২৭ দিন আগে

‘বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না; বরং জনসেবার রাজনীতি করবে। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।’
২৯ দিন আগে

ডেঙ্গুতে সাধারণত হঠাৎ তীব্র জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, বমিভাব ও ফুসকুড়ি দেখা দিতে পারে। আর চিকুনগুনিয়ায় জ্বরের সাথে জয়েন্টে তীব্র ব্যথা দেখা দিতে পারে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, সর্দি-কাশি ও দুর্বলতা দেখা দিতে পারে। ফলে একই ধরনের উপসর্গের পেছনে একাধিক রোগের সম্ভাবনা থাকায় চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ।
২৯ দিন আগে

তুচ্ছ ঘটনার জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
২৯ দিন আগে

প্রাথমিক পর্যায়ে এসব ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেয়া হবে।
২৯ দিন আগে


