
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরো নতুন দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাকে দেশের দু’টি বিশেষায়িত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
গত বুধবার ৪ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্ব অনুযায়ী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় এমএসসি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পর তিনি ২০০০ সাল থেকে লন্ডনে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করে আসছেন। তার গবেষণাকর্ম শিশুদের চক্ষু রোগ বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নালে নন্দিত হয়েছে এবং তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সাইট সেভার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আন্তর্জাতিক কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে তার গবেষণা ও জনস্বাস্থ্য সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবি থেকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো পদকে ভূষিত হন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








