লোড হচ্ছে...
সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি ত্রাণবাহী বহরে আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় অন্তত তিনজন ত্রাণকর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন। ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’-এর তথ্যমতে, দেশটির নির্মম গৃহযুদ্ধের মধ্যে সাধারণ মানুষের ওপর পরিচালিত এটিই সর্বশেষ নৃশংসতা। বৃহস্পতিবার কাদুগলি ও ডিলিং শহরে যাওয়ার পথে কারতালা এলাকায় খাদ্য ও মানবিক সরঞ্জামবাহী ট্রাকের বহরটি আরএসএফ এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের হামলার লক্ষ্যবস্তু হয়।
২০ ফেব্রুয়ারি, ২০২৬
সুদানের মধ্যাঞ্চলীয় কর্দোফান এলাকার একটি বাজারে ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী। বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ সোমবার এক বিবৃতিতে জানায়, উত্তর কর্দোফান রাজ্যের সোদারি শহরের আল-সাফিয়া বাজারে ড্রোনগুলো এই বোমাবর্ষণ করে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর সুদানের নীল নদে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কিছু যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল বলে জানায় কিন্তু দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিল।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট একটি অনবদ্য কাহিনী ‘মাসুদ রানা’। বহুল পঠিত এই গল্পটি নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে সিনেমা। যদিও ‘মাসুদ রানা’ সিনেমার ঘোষণা বেশ কয়েক বছর আগেই জাজ মাল্টিমিডিয়া থেকে দেয়া হয়েছিল। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে সিনেমার কাজ শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। আবারও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে শুটিং হয়েছিল। সৈকত নাসির পরিচালিত ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মাসুদ রানা চরিত্রে রাসেল রানা, সোহানা চরিত্রে পুজা চেরি ও অবনিতা চরিত্রে নতুন মুখ সৈয়দা তিথি অমনি।
১৯ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের ভূরাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সূচকের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর...
১৬ জানুয়ারি, ২০২৬
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ নেতাকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র...
১৩ জানুয়ারি, ২০২৬

