
সুদানের রাজধানী খার্তুমের বিমানবন্দরের কাছে সোমবার (১৯ অক্টোবর) ড্রোন হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স দুই থেকে ছয় বছরের মধ্যে। চিকিৎসা-সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
মর্গ থেকে ওই সূত্র জানায়, সোমবার সকালে বিমানবন্দরের ঠিক পূর্বদিকে নাসের এক্সটেনশন এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলায় নিহত চারজনের লাশ সেখানে আনা হয়। তাদের মধ্যে দুই থেকে ছয় বছর বয়সী তিন শিশু ও একজন পুরুষ রয়েছেন।
সেনাবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সোমবার সকালে খার্তুম বিমানবন্দর ও এর আশপাশে হামলার উদ্দেশে ড্রোন পাঠায়। তবে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








