লোড হচ্ছে...
নতুন মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন।
১৭ দিন আগে

আজ সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
১৭ দিন আগে

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মো: এরশাদুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
১৭ দিন আগে

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলামের পরিকল্পনা ও অর্থায়নে ওয়েবসাইটটি তৈরি করা হয়। এর ডিজাইন ও ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন বকশীগঞ্জের তরুণ এইচএসসি পড়ুয়া হৃদয় হাসান রাফি।
১৮ দিন আগে

নীতিমালায় বলা হয়েছে, পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের বদলি ও পদায়ন মন্ত্রণালয় নিষ্পত্তি করবে। ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবে অধিদফতর। বদলির আবেদন বিবেচনায় জ্যেষ্ঠতা, শৃঙ্খলা ও দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে।
১৮ দিন আগে

সারা দেশে প্রায় পাঁচ হাজার ডিলার নিয়োগে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাইয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সচিবালয় থেকে মাঠপর্যায় পর্যন্ত তদবির, আত্মীয়স্বজনকে অগ্রাধিকার এবং লাখ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগে বিভিন্ন জেলায় বিতর্ক ছড়িয়েছে। কোথাও দলীয় প্যাডে দেয়া তালিকার সাথে চূড়ান্ত অনুমোদনের নাম ও ক্রমের মিল পাওয়া গেছে, কোথাও সংসদ সদস্য ও দলীয় নেতারা প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।
১৯ দিন আগে

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ যৌথভাবে এ আয়োজন করে। সংলাপ শেষে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গোলাপি শোভাযাত্রা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করে আসছে।
১৯ দিন আগে

প্রতিবেশীর ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
১৯ দিন আগে

সময়মতো স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। এ রোগ নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
১৯ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা থেকে পাঠানো তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে ডিলার নিয়োগ দেয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
২০ দিন আগে

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
২০ দিন আগে

অভিজ্ঞ ও প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে নীলফামারীর ডিমলা উপজেলার গায়াবাড়ী ইউনিয়নে সরকারি সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জাবি শাখার সাবেক সহ-সম্পাদক মো: মাবরুক আল ইসলাম জোয়াদ।
২০ দিন আগে

কাজলের মা মনি বলেন, ‘আমার একটা মাত্র মেয়ে। তারা আমার মেয়েটাকে গুম করে দিয়েছে। কাওসার বিয়ের বিষয়টি বাড়িতে লুকায়। তাকে বারবার বলতে বলা হয়েছিল। কিন্তু সে বলছি, বলবো বলে এড়িয়ে যায়। আমার মেয়েটার সাথে কাওসার কী করেছে জানি না। এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
২০ দিন আগে

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
২০ দিন আগে

নির্ধারিত দর অনুযায়ী প্রতি বস্তা সারের মূল্য ধরা হয়েছে এক হাজার ৫০ টাকা। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কৃষককে কার্ড প্রদর্শনের সাপেক্ষে সর্বোচ্চ এক বস্তা করে সার দেয়া হচ্ছে।
২১ দিন আগে

অ্যামোনিয়ার উৎপাদন চলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই দিনের মধ্যেই আবার চালু করা যাবে।
২১ দিন আগে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘গত সাত মাসে রাজউকের মতো ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে আরো চারটি ছিল। পর্যায়ক্রমে আগামীতে বগুড়াকেও উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আনা হবে। ডেভেলপমেন্ট অথরিটি না থাকলে সিটি করপোরেশনই প্ল্যান দিচ্ছে, তারাই কাজ করছে। সেখানে চেক অ্যান্ড ব্যালান্স থাকে না। আমরা সবাইকে একটি সামগ্রিক আইনি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি।’
২১ দিন আগে

সারের কৃত্রিম সঙ্কট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব (মনোপলি) ঠেকাতে আগের নীতিমালায় সংশোধন করে সরকার। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।
২২ দিন আগে

নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় ও ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেয়ার সুযোগ পাবেন এবং ঢাকামুখী চাপ কমবে।
২২ দিন আগে

তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতকে যা দেয়া হয়েছে, তা তারা মনে রাখবে। কিন্তু এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটিই ছিল তার আসল অপরাধ। তাকে হত্যার মাধ্যমে মূলত পুরো জাতিকে ভয় পাইয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
২২ দিন আগে


