ইন্টারনেট অফিসে গুলি : ল্যাপটপ ভেদ করে লেগেছে দেয়ালে
ইন্টারনেট অফিসে গুলি : ল্যাপটপ ভেদ করে লেগেছে দেয়ালে । সংগৃহীত
ads

রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি জানান, কী কারণে সেখানে গুলির ঘটনা ঘটল তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওই দিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।