
ঢাকার সাভারে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস পার্কিং অবস্থায় ছিল। এই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ও আসনগুলো পুড়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নয়া দিগন্তকে জানান, সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









