বাস, শ্যামলী পরিবহন, আগুন, দুর্বৃত্ত, ফায়ার সার্ভিস
বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নয়া দিগন্ত
ads

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি স্থানীয় এসপি পরিবহনের গ্যারেজে পার্কিং করে রাখা ছিল। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম রোববার সকালে নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।