লোড হচ্ছে...
কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
১৬ অক্টোবর, ২০২৬

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ ত্যাগ করা প্রতিনিধিদলগুলো হলো—ইরান, ফিলিস্তিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরাক, মিসর, কুয়েত, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
১৬ অক্টোবর, ২০২৬

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।
১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ১৪ শতাধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা।
১৫ অক্টোবর, ২০২৬

‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত থাকবে।
১৫ অক্টোবর, ২০২৬

৩৫ বছর আগে জাতিসঙ্ঘে পরিবেশ বিষয়ে নিজের একটি ভাষণের কথা স্মরণ করে আক্ষেপের তিনি সাথে বলেন, দূষণকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের মতো আলোচিত মৌলিক নীতিগুলো আজও অমীমাংসিতই রয়ে গেছে।
১৫ অক্টোবর, ২০২৬

ইজরাইলি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের খোঁজ যেভাবে পেলেন চীনের সামরিক বিজ্ঞানীরা
১৫ অক্টোবর, ২০২৬

সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্ট তার ভাষণ শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ওয়াকআউট করে।
১৫ অক্টোবর, ২০২৬

‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৪, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
১৫ অক্টোবর, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ধান গবেষণায় বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশেও ধান গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। একইসাথে সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।’
১৫ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ফোনালাপে তাঁরা বলেন, সব সমস্যার সমাধানে সংলাপ ও কূটনীতিই একমাত্র...
১৫ অক্টোবর, ২০২৬

অর্থমন্ত্রী বলেন, ‘নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ভালো হয়েছে। আমরা এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনগুলোতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব বলে আশা করছি।’
১৫ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিদের অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। সেখানে দলীয় প্রতীক থাকবে না।’
১৫ অক্টোবর, ২০২৬

ইসরাইলের একটি কারাগারে রাবার বুলেটে এক বন্দির স্পর্শকাতর অঙ্গ অস্ত্রোপচার করে অপসারণ করতে হয়েছে, আরেকজনের পায়ের ভাঙা হাড়ে অস্ত্রোপচার
১৫ অক্টোবর, ২০২৬

সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত : ট্রাম্প
১৫ অক্টোবর, ২০২৬

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, আন্ডারপাস নির্মাণ, মহাসড়কে বামদিকের লেন তৈরি এবং সড়ক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
১৪ অক্টোবর, ২০২৬

জেরুজালেমের পূর্বে অবস্থিত ছোট্ট বেদুইন জনপদ জাবাল আল-বাবায় প্রায় ৪৫০ মানুষের বসবাস। এলাকাটি অধিকৃত পশ্চিম তীরের ‘এরিয়া সি’-এর অন্তর্ভুক্ত, যা পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এলাকা এবং সম্পূর্ণ ইসরাইলি সামরিক ও বেসামরিক নিয়ন্ত্রণাধীন। এখানকার বাসিন্দাদের অধিকাংশই জাহালিন গোত্রের সদস্য। ১৯৪৮ সালের নাকবার পরবর্তী সময়ে তাদের পূর্বপুরুষদের নেগেভ মরুভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল।
১৪ অক্টোবর, ২০২৬

ডেপুটি স্পিকার বলেন, ইউএনডিপি বাংলাদেশে ঘনিষ্ঠভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারেও ইউএনডিপি ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
১৪ অক্টোবর, ২০২৬

গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে। মাঠপর্যায়ের কর্মীদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাড়ি বাড়ি গিয়ে টিকাদানের উপযোগী শিশুদের চিহ্নিত করে টিকার আওতায় আনতে হবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেয়ার মাধ্যমে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে।
১৪ অক্টোবর, ২০২৬

শহীদ আবরার ফাহাদের নামে গড়াই নদে সড়ক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি বলেন, ‘দলীয় মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
১৪ অক্টোবর, ২০২৬


