লোড হচ্ছে...
সাভারে নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক বলেছেন, সংবিধান সংশোধন আর সংস্কার এক কথা নয়। বিএনপি জনগণকে বোকা বানানোর পাঁয়তারা করছে। তিনি শেখ হাসিনার বিচারের রায় কার্যকরের দাবি জানান।
১ ঘণ্টা ২৯ মিনিট আগে

বাংলাদেশে সংবিধান সংস্কারের প্রক্রিয়া ও কর্তৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো সংস্কারের চূড়ান্ত পথরেখা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছানোর ওপর জোর দিচ্ছে।
১৩ দিন আগে

বিএনপি সরকারের গঠিত ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মতবিনিময় সভার আয়োজন করে। তবে সভায় আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই অংশ নেননি।
১৪ দিন আগে

চতুর্থ অধিবেশনের মেয়াদ কতদিন হবে, তা এখনো আমরা ঠিক করিনি। আগামী ৮ নভেম্বর (রোববার) বিকেল ৪টায় জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা হবে। সভায় সিদ্ধান্ত নেব, আমরা কতদিন এই অধিবেশন চালাব। তবে সম্ভাবনা আছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর।
১৫ দিন আগে

আন্দোলনের নামে নাশকতার মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অভিযোগ এনে রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট ও সংবিধান সংশোধনের সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিল ও জাতীয় সংসদে গণতান্ত্রিক উপায়ে হতে হবে।
১৬ দিন আগে

জুলাই সনদে কিছু সাধারণ আইন যেমন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। তা না মেনে যা বলা হবে সেটাই বাস্তবায়নের দাবি কোনো আইনি পথ হতে পারে না।
১৭ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
১৯ দিন আগে

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছয় থেকে সাতটি বিষয়ে ঐকমত্য হয়েছিল। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে সেই ঐকমত্যের ভিত্তি থেকে সরে যাওয়া উচিত হবে না।
১৯ দিন আগে

তথ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের মহা-পরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।’
২১ দিন আগে

তদন্তে অপরাধের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই নীতি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং অন্য যেকোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। পদত্যাগ বা পদচ্যুতি প্রশাসনিক ও রাজনৈতিক জবাবদিহির অংশ হতে পারে, কিন্তু তা অপরাধের দায় থেকে অব্যাহতি দেয়ার ব্যবস্থা নয়।
২৬ দিন আগে

‘১১ দলের ৭ দফা দাবি কোনো নির্দিষ্ট দল বা জোটের নয়, বরং দেশের কোটি মানুষের প্রাণের দাবি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
১৬ অক্টোবর, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য তৈরি হলেও নির্বাচনকালীন সরকার কিভাবে গঠিত হবে এবং প্রধান উপদেষ্টা কে ও কিভাবে নির্বাচিত হবেন-...
৭ অক্টোবর, ২০২৬

সংবিধান সংশোধনের উদ্যোগে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে সেই ভারসাম্য কিভাবে নিশ্চিত হবে- এ প্রশ্নই এখন সামনে এসেছে। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নয়, নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর জোর দিয়েছেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
৪ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে যেসব বিষয়ে ম্যান্ডেট পাওয়া গেছে, সেগুলোও বিবেচনায় নেয়া হবে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালকে ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


