লোড হচ্ছে...
মঙ্গলবার গভীর রাতে ৭০ থেকে ৮০ জন যুবককে সাথে নিয়ে সিটি হাসপাতালে প্রবেশ করেন আবদুর সালাম। এ সময় তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে হাসপাতালের এক কর্মীকে মারধর করেন। পরে তারা হাসপাতালটিতে ভাঙচুর ও লুটপাট চালান।
৩ দিন আগে

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিল থেকে ছাড় দেয়ার অনুরোধ জানান তার স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও স্বজনরা আরো ছাড় দাবি করেন। এ নিয়ে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালান।
৪ দিন আগে

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
১২ দিন আগে

ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৭ দিন আগে

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী জনতাবদ্ধ হয়ে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো: পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
১ অক্টোবর, ২০২৬

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। সে সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তার স্বাক্ষর ছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
১ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি জবরদখল, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আর এসব কাজে ভাড়াটে কিলার ও রাতের অন্ধকারে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মী ও এমপিরাও এই হামলা, ভাঙচুর ও লুটপাটের নেপথ্যে জড়িত। ভুক্তভোগী ও সাধারণ মানুষের মধ্যে গুঞ্জল উঠেছে, নির্দেশদাতা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের গ্রেফতার না করে ভাড়াটে সন্ত্রাসীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। রাঘববোয়াল প্রভাবশালী রাজনৈতিক নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


