সড়কে গাছ ফেলে ডাকাতি
সড়কে গাছ ফেলে ডাকাতি। নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের উপর গাছ ফেলে চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয়রা জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এতে আটকা পড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেটকার, সবজিবাহী একটি পিকআপ ভ্যান ও মুরগিবাহী একটি গাড়ি। পরে এসব যানবাহনে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

ঘটনার পর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।