লোড হচ্ছে...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
হাম ও চিকেন পক্স-দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। জ্বরের সঙ্গে শরীরে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেওয়া এই দুই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলেও, তাদের উপসর্গ ও জটিলতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। চিকিৎসকদের মতে, হাম হলে সাধারণত প্রথমে উচ্চ জ্বর, কাশি, গলাব্যথা, চোখ দিয়ে পানি পড়া ও শরীরব্যথা দেখা দেয়। জ্বর শুরুর তিন থেকে পাঁচ দিনের মধ্যে লালচে দানার মতো র্যাশ শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগ কখনো কখনো মারাত্মক আকার ধারণ করতে পারে এবং জটিল ক্ষেত্রে মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে।
২০ এপ্রিল, ২০২৬
সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামের মতো ব্যাধির চিকিৎসার জন্য এই হাসপাতালে কোনো আইসিইউর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখতে চাই। জরুরি অবস্থা কখনো নোটিশ দিয়ে আসে না, কিন্তু সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার।
১৮ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হামে মারা গেছে ৩ শিশু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩১৫ জন। এতে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর চাপ বাড়ছে আশঙ্কাজনক হারে।...
১৬ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে হামের প্রকোপ। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালটিতে ১৩২ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। একদিনে নতুন করে সন্দেহভাজন হামের রোগী...
২ এপ্রিল, ২০২৬
সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের ছোট‑ছোট স্বাস্থ্যকর অভ্যাস যেমন নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য হৃদরোগসহ বড় স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান প্রথমবারের মতো তার দেড় বছরের মেয়ে লারার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে জানালেন, তার মেয়ে লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ (ডিডিএইচ) নামক বিরল রোগে আক্রান্ত, যার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। লারা ২০২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করেন। বরুণ বলেন, “ডিডিএইচ এমন একটি অবস্থার নাম, যেখানে শিশুর হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকমতো বসে না। এতে এক পা অন্য পায়ের চেয়ে ছোট-বড় হতে পারে এবং শিশুর হাঁটার ভঙ্গি বেঁকে যায়।”
২৯ মার্চ, ২০২৬
ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ, ২০২৬
সরকারি হাসপাতালকে সাধারণ মানুষের শেষ ভরসাস্থল হিসেবে দেখা হয়। বিশেষ করে হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, চিকিৎসা সেবার পাশাপাশি সেখানে গড়ে উঠেছে একটি অনিয়ম ও দালালচক্রনির্ভর ব্যবস্থা—যেখানে রোগীর অসহায়ত্বই হয়ে উঠেছে সবচেয়ে বড় ব্যবসার সুযোগ।
৯ মার্চ, ২০২৬
নারীর সুস্বাস্থ্যের ওপর নির্ভর করে পরিবারের অন্য সদস্যদের সামগ্রিক স্বাস্থ্য। কিন্তু নারীদের স্বাস্থ্যসমস্যা অনেক সময় পুরুষদের তুলনায় আলাদা প্রকৃতির হয়। আবার কিছু রোগ পুরুষ ও নারী উভয়ের হলেও নারীদের ক্ষেত্রে এর লক্ষণ ও চিকিৎসা ভিন্ন হতে পারে।
৭ মার্চ, ২০২৬
রমজান মাসে রোজা রাখার উপকারিতা নিয়ে নানা গবেষণায় ইতিবাচক তথ্য পাওয়া গেছে। নিয়ন্ত্রিত উপবাস অনেকের ক্ষেত্রে ওজন কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সহায়তা করে। তবে যাদের হৃদরোগ রয়েছে, তাদের জন্য রোজা রাখা একেবারেই ব্যক্তিগত শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা শুরু করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
দেশে বাড়ছে এইচআইভি। গবেষণা বলছে এর ৪০ শতাংশ সমকামী। ২০২৩-২৪ থেকে ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নেই পর্যাপ্ত ল্যাব ও কিট। এইডস সচেতনতা...
২৬ জানুয়ারি, ২০২৬

