লোড হচ্ছে...
কোথায় কারা রিসোর্ট নির্মাণ করছে এবং সেগুলো কী ধরনের অনুমতি নিয়ে পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। রিসোর্ট স্থাপন ও পরিচালনার জন্য সুস্পষ্ট নীতিমালা বা নির্দেশিকা প্রয়োজন।
১ ঘণ্টা ৩৯ মিনিট আগে

স্বজনদের দেয়া তথ্যের সাথে লাশের সংখ্যার মিল থাকলেও লাশগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
২ ঘণ্টা ৩৪ মিনিট আগে

রিসোর্টের রান্নাঘরের দিক থেকে বিকট শব্দ হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে

শনিবার সকালের দিকে আগুনের ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ছয়জন।
২৩ ঘণ্টা ৫৮ মিনিট আগে

আজ তাদের ফিরে আসার কথা ছিল। কিভাবে আগুন লাগলো জানি না। আমার স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।
১ দিন আগে

শনিবার অগ্নিকাণ্ডের সময় বাকি ১০ জনের মধ্যে তিনজন জানালা ভেঙে বাইরে বের হতে সক্ষম হলেও বাকি সাতজন বের হতে পারেনি।
১ দিন আগে

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ দিন আগে

মহাপরিচালক জানান, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
১ দিন আগে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে তাদের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
১ দিন আগে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুইটি সেখানে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
১ দিন আগে


