
কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, আটক ম্যানেজার সুমনকে থানায় নেয়া হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।
শনিবার সকালের দিকে আগুনের ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ছয়জন।
এদিকে, টুপটুপ রিসোর্টে আগুন লাগার পর মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের এখনো খোঁজ পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








