লোড হচ্ছে...
এ সময় দেশীয় এসব পণ্যের বিদেশে বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামোর পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ ও বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আনসার সদস্যদের তৈরি বিভিন্ন পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া দেখে আগ্রহ প্রকাশ করেন তারা। এ সময় তারা কিছু হস্তশিল্পের পণ্য কেনেন এবং নিজ নিজ দেশে এসব পণ্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
১০ ঘণ্টা ৪ মিনিট আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জাপান সফরের আগে ঢাকায় ফিরেছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী। অন্যদিকে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু: নজরুল ইসলামকে টোকিওতে পাঠানো হয়েছে।
৪ দিন আগে

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পানাম নগরের পথে পথে যেন জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের বাণিজ্যের অতীত! সোনারগাঁয়ের ঐতিহাসিক বণিকবাড়িগুলো ঘুরে দেখছি, যেখানে রাজকীয় স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজের ছোঁয়ায় ফুটে ওঠে এ দেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর ইতিহাস।’
৬ দিন আগে

বিদায়কালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে জামদানি শাড়ি ও পাঞ্জাবি উপহার দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
৭ দিন আগে

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানী পল্লী ঘুরে জামদানী শিল্পীতের হাতের বুনতে তৈরি জামদানী শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
৭ দিন আগে

সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি তুললেও দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা।
৮ দিন আগে

ড. আবদুল মঈন খান বলেন, বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ করা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন। তবে বিদেশী বিনিয়োগকারীরা এগিয়ে এলে এবং বিনিয়োগের অর্থ ধাপে ধাপে পরিশোধের সুযোগ থাকলে তা বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে।
১৩ দিন আগে

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
১৪ দিন আগে

সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি এ পদে এশিয়াজুড়ে সংস্থাটির কার্যক্রম এবং ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর প্রতিনিধিত্ব করবেন। পর্যটন বিকাশ ও অডিওভিজ্যুয়াল মাধ্যমে পর্যটন প্রচারে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৬ দিন আগে

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সহযোগিতা চাইলে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
১৯ দিন আগে

বর্তমানে বিভিন্ন দেশ নিরাপত্তা, জলবায়ু ও অর্থনৈতিকসহ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে বড় শক্তিগুলো নিজেদের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করলেও দেশগুলোর জন্য স্বাধীনভাবে কৌশলগত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা ধরে রাখা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
২১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহবান জানান।
২১ দিন আগে

রাষ্ট্রপতি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহবান জানান এবং প্রকল্প বাস্তবায়নে আলোচনা আরো এগিয়ে নেয়ার অনুরোধ করেন।
২৬ দিন আগে

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
২৭ দিন আগে

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে দুই দেশ একযোগে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
২৭ দিন আগে

সেমিনারে বক্তাদের ন্যায়বিচারের পক্ষে অবস্থান এবং ইরানের জনগণের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ ইরানের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দুই দেশের জনগণের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৭ দিন আগে

আইরিন খান বলেছেন, বাংলাদেশ এমন একটি বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই সব মানুষের বৈচিত্র্য ও মর্যাদা সমুন্নত থাকবে।
২৭ দিন আগে

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ভবিষ্যতে দু’দেশের পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২৭ দিন আগে

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশী দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
২৮ দিন আগে

এটি ছিল বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরো সম্প্রসারণ এবং রোহিঙ্গা সঙ্কটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
২৮ দিন আগে


