
বাংলাদেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম নগর ঘুরে দেখে সেখানকার প্রাচীন বণিকবাড়ির স্থাপত্য ও সূক্ষ্ম কারুকাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইউএস অ্যাম্বাসির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পানাম নগরের পথে পথে যেন জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের বাণিজ্যের অতীত!

‘সোনারগাঁয়ের ঐতিহাসিক বণিকবাড়িগুলো ঘুরে দেখছি, যেখানে রাজকীয় স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজের ছোঁয়ায় ফুটে ওঠে এ দেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর ইতিহাস।’

_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








