বিএনপি, রিজভী, ইইউ রাষ্ট্রদূত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাসস

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

Advertisement

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহিঙ্গা সঙ্কটের সমাধান, স্থানীয় সরকার নির্বাচন এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা এবং রুহুল কবির রিজভীর একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস